গোয়েন্দা–‌কাহিনিও লিখেছিলেন আশাপূর্ণা!‌

ফেলুদা, ব্যোমকেশ কিরীটীর কথা হয়ত জানি। কিন্তু বাংলায় প্রথম কোন মহিলা সাহিত্যিক কি গোয়েন্দ কাহিনি লিখেছেন ?‌ ঠিক ধরেছেন, আশাপূর্ণা দেবী। একদিকে আটপৌরে সংসারের কাহিনি, অন্যদিকে গোয়েন্দাকাহিনি। তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখলেন শোভন চন্দ।।

স্মরণে সুশান্ত:‌ ফিরে দেখা ২

এক মাস আগে পৃথিবীকে ‘‌আলবিদা’‌ জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। এই এক মাসে কত ঝড়ঝাপটা বয়ে গেছে বলিউডের ওপর। কত ঝড় উঠছে কত অচেনা অনুরাগীর হৃদয়ে। এক মাস পর সেই দিকে আলো ফেলার চেষ্টা। ধারাবাহিক লেখায় সুশান্ত সিংকে তুলে আনলেন ইন্দ্রাণী রাহা। আজ দ্বিতীয় পর্ব। পরপর সাতদিনে সাত কিস্তি। আপলোড হবে ঠিক সকাল আটটায়। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।

অতি সক্রিয়তার মাশুল দিতে হতেই পারে

পাচারকারী ধরা এক জিনিস। আর এশিয়ান গেমসে সোনা জয়ীর বাড়িতে হানা দেওয়া আরেক জিনিস। এটা ঘটনা, নানা কারণে স্বপ্নার পরিবারের ওপর গ্রামের লোকেদের ক্ষোভ তৈরি হয়েছে। কিছুটা প্রতিবেশীদের স্বভাবজাত ঈর্ষা। বাকিটার জন্য স্বপ্নার পরিবারও দায়ী। রেঞ্জার সাহেবও খবরের গন্ধ পেয়ে চলে এলেন। কিন্তু এক্ষেত্রে এই অতি তৎপরতা হয়ত ব্যুমেরাং হয়ে উঠতে পারে।

প্রেস ক্লাবটা তুলে দিলেই হয়!‌

সাংবাদিককে একটু কড়কে দেওয়া, একটু চমকে দেওয়া, এই সব খেলা জেলায় জেলায় চলছে। সব জেনেও প্রেস ক্লাবের কিছুই করার নেই। করার থাকবেও না। কারণ, কে সভাপতি হবেন, কে সচিব হবেন, কারা কমিটিতে থাকবেন, সব নবান্ন থেকে ঠিক হচ্ছে। এঁদের মুরোদ ওই সস্তায় মদ খাওয়া। এর বেশি আর কিছুই করার নেই।

ঠুকে দেওয়া ছাড়া যোগীর কিছুই করার নেই

কেন পুলিশ আইন হাতে তুলে নিলে মানুষ খুশি হচ্ছে, বিচার বিভাগ ভাবুক। এর পরেও দীর্ঘসূত্রিতা দূর হবে না?‌ পাশাপাশি, এই সরকারও যে দোষীর শাস্তি দিতে পারে না, সেটা সরকার নিজেই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু নিজের ব্যর্থতাকেও যে এভাবে সাফল্যের মোড়কে বিজ্ঞাপন করা যায়, সেটা বিজেপিকে দেখেই শিখতে হয়।

ক্যাবিনেটে থেকেও এমন সমালোচনা কজন করতে পারেন!‌

আজ না হোক, কাল। তৃণমূলের অনেক মন্ত্রীই নাম লেখাবেন বিজেপিতে। পরে তাঁরা অনেক বিদ্রোহ দেখাবেন। কিন্তু ক্যাবিনেটে থেকেও এভাবে সোচ্চার হতে গেলে বুকের পাটা লাগে। এখানেও রাজীব বাকিদের থেকে অনেক এগিয়ে। লিখেছেন প্রসূন মিত্র।

‌‌বেঙ্গল টাইমস উত্তম স্পেশ্যাল

উত্তম স্মরণে পিছিয়ে থাকবে না বেঙ্গল টাইমসও। জুলাইয়ের শেষ সপ্তাহে মহানয়ককে নিয়ে থাকবে একটি বিশেষ সংখ্যা। নানা আঙ্গিক থেকে উঠে আসবে অনেক অজানা গল্প।

স্মরণে সুশান্ত:‌ ফিরে দেখা ১

দেখতে দেখতে একমাস পেরিয়ে গেল। ঠিক এক মাস আগে পৃথিবীকে ‘‌আলবিদা’‌ জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। এই এক মাসে কত ঝড়ঝাপটা বয়ে গেছে বলিউডের ওপর। কত ঝড় উঠছে কত অচেনা অনুরাগীর হৃদয়ে। এক মাস পর সেই দিকে আলো ফেলার চেষ্টা। ধারাবাহিক লেখায় সুশান্ত সিংকে তুলে আনলেন ইন্দ্রাণী রাহা। আজ প্রথম পর্ব। আগামী সাতদিন সাত কিস্তি। আপলোড হবে ঠিক সকাল আটটায়। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।

শারদ সংকলনঃ লেখা পাঠিয়ে রাখুন

গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার। সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।

সবুজ মেরুনের নতুন পথ চলা মধুর হোক

এবার সরাসরি আই এস এলে খেলবে মোহনবাগান। ভিনরাজ্যের বা অন্য কোনও শহরের নামে নয়। একেবারে কলকাতার দল হয়েই তারা মাঠে নামবে। কারণ, মিশে গেল এটিকে কলকাতা আর ১৩১ বছরের ঐতিহ্যশালী মোহনবাগান। দুই দল মিলিয়ে এবার একটিই দল। তারাই অংশ নেবে আই এস এলে।