এবারের সংখ্যায় রাজনীতি যেমন আছে, খেলাও আছে। আর বিনোদন, ভ্রমণ তো আছেই। সবমিলিয়ে এবার পাঁচমিশেলি সংখ্যা। তবে পরের সপ্তাহে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে নিয়ে একটা বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। তার প্রস্তুতি চলছে। সেই সংখ্যায় রাজনীতি, খেলা, ভ্রমণ মুলতুবি। সেবার শুধুই হেমন্ত। চাইলে পাঠকরাও লেখা পাঠাতে পারেন। সাদর আমন্ত্রণ রইল।
হেমন্তকে নিয়ে কত অজানা কথা। কত মানুষ কাছ থেকে দেখেছেন। বেঙ্গল টাইমস তার সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। হেমন্তর জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হবে বিশেষ হেমন্ত সংখ্যা।
অজয় কুমার বায়রন বলতেই এতকাল আমরা বুঝতাম এক ইংরেজ কবিতে। গড়পড়তা বাঙালি ইংরাজি কবিতা পড়ুক বা না পড়ুক, পাঠ্যপুস্তকের দৌলতে বা নানা আলোচনায় শেলি, কিটস, বায়রন কথাগুলোর সঙ্গে নিশ্চিতভাবেই পরিচিত।...
আসলে, ভুয়ো ডিগ্রির এই ভুঁইফোড় ভাইপো কাকে আক্রমণ করছেন, নিজেও জানেন না। আক্রমণ করছেন শুভেন্দুকে। কিন্তু প্রতি পদে অপদার্থ বলছেন নিজের পিসিকেই। এমন ভাইপো থাকলে আর বিরোধীর দরকার হয় না। পিসিকে ডোবানোর জন্য এই ভঁুইফোড় ভাইপোই যথেষ্ট।
স্বরূপ গোস্বামী আমার দিন ফুরালো। সবারই নাকি একটা এক্সপায়ারি ডেট থাকে। ধরে নিন, আমার সেই তারিখ এসে গেছে। আমার আসার সময়টাও ছিল বড় অদ্ভুত। চলে যাওয়ার সময়টাও তাই। সালটা ২০১৬।...
রাজনীতি আসলে একটি পলিটিক্যাল থ্রিলার। রাজনীতি যত না আছে, খুন–রহস্য তার থেকে বেশি আছে। শুরুই হচ্ছে একটি দুর্ঘটনাকে ঘিরে। একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারল একটি গাড়িকে। সেই গাড়িতে ছিলেন সাংসদের মেয়ে। সঙ্গে আরেকজন। সে কে? এই প্রশ্নটাই তাড়িয়ে বেড়াল শুরু থেকে শেষ পর্যন্ত। কিনারা যদিওবা হল, বিস্তর ধোঁয়াশা থেকেও গেল।
অভিজিৎ গাঙ্গুলি নামটাকে বাঙালি বড্ড ভাল বেসে ফেলেছে। বড্ড বিশ্বাস করে ফেলেছে। সেই ভালবাসা ও বিশ্বাসের সিংহাসন থেকে তাঁকে সরানোর ক্ষমতা ওই কীর্তিমানদের নেই, এমনকী সুপ্রিম কোর্টেরও নেই। লিখেছেন স্বরূপ গোস্বামী।
দ্যুতিমান মুখার্জি ৯৬ এর এক শীতের সকাল। রবিবারের আলসেমি আঁকড়ে, গিরীশ মঞ্চের সিংহভাগ চেয়ার সেদিন ফাঁকা। অনুষ্ঠান শুরু করতে করতে ডাক দিলেন কবিয়াল ‘দিন কাল ভালো নয় বন্ধুরা, আসুন সবাই...
স্বরূপ গোস্বামী ২০১৫–র জানুয়ারি। ভারত তখন অস্ট্রেলিয়া সফরে। তিনটি টেস্ট হয়ে গেছে। একটা তখনও বাকি। হঠাৎ সাজঘরে সতীর্থদের জানিয়ে দিলেন, ‘তোমাদের একটা কথা জানাতে চাই। আমি আর টেস্টে খেলব না।...
সবকিছুর প্রমাণ লাগে না। সাদা চোখেই অনেক কিছু বোঝা যায়। যে মানুষটি পাঁচ বছর আগে গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট হতে দিলেন না। রাজ্যের প্রতিটি ব্লক অফিস গুন্ডা দিয়ে ঘিরে দেওয়া হল। পুলিশ আর আস্ত একটা সরকার নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। সেই মানুষটি কিনা বলছে, এবার শান্তিতে ভোট করাতে হবে। ভণ্ডামির তো একটা সীমা থাকে। এই মানুষটি সব সীমাই লঙ্ঘন করেছেন।