এই থাপ্পড়টাই ওঁদের প্রাপ্য

সবকিছুর প্রমাণ লাগে না। সাদা চোখেই অনেক কিছু বোঝা যায়। যে মানুষটি পাঁচ বছর আগে গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট হতে দিলেন না। রাজ্যের প্রতিটি ব্লক অফিস গুন্ডা দিয়ে ঘিরে দেওয়া হল। পুলিশ আর আস্ত একটা সরকার নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। সেই মানুষটি কিনা বলছে, এবার শান্তিতে ভোট করাতে হবে। ভণ্ডামির তো একটা সীমা থাকে। এই মানুষটি সব সীমাই লঙ্ঘন করেছেন।