বেঙ্গল টাইমস।। ই ম্যাগাজিন।। ১ মে সংখ্যা।।

ভোট পর্ব শেষ। এখন অপেক্ষা ফলাফলের।

কেমন ভোট হল?‌ কারা এগিয়ে?‌ সমীক্ষা কী বলছে?‌ বাস্তবের ছবিটাই বা কেমন?‌ বাঙালির কাছে এই নির্বাচন কেন উভয় সংকট?‌ নানা আঙ্গিক থেকে আকর্ষণীয় কিছু লেখা।

বৃদ্ধ নন, এখনওতাঁরা বনস্পতির ছায়া

স্বরূপ গোস্বামী কেউ বসে আছেন মেট্রো সিনেমার আশেপাশে। কেউ আবার একটু এগিয়ে, কার্জন পার্কের কাছে। কেউ ইডেনের উল্টোদিকের মাঠে। ভারতের নীল জার্সির ছড়াছড়ি। বিভিন্ন মাপের, বিভিন্ন দামের। বাড়ি থেকে যে...

শুধু হাওয়াই শেষ সত্য নয়

এবারও এক্সিট পোল যাই বলুক, বাস্তবের মাটির গন্ধ চিনতে হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। টিভি চ্যানেল বা ফেসবুক দেখে আমরা যতই উল্লাসিত হই, যারা তৃণমূলকে অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন, তাঁরা এই ফেসবুকের বৃত্তের অনেক বাইরে। তাঁদের জীবনের স্পন্দন থেকে আমরাও অনেক দূরে।

বামেরা জিতবেন? বাঙালি এখনও এতটা সাবালক হয়নি

আঙ্গুর ফল টকের মত শোনালেও, বলতেই হচ্ছে, এখনই বামেরা জিতবেন, বাঙালি এখনও এতোখানি পরিণত হয়নি। যে বাঙালি সারাক্ষণ হিন্দু বনাম মুসলিম তর্কে মেতে থাকে, তৃণমূল বা বিজেপিই তাঁদের ভবিতব্য। বামেদের শাসক হিসেবে পাওয়ার মতো যোগ্যতা বাঙালি এখনও অর্জন করেনি।

কোনটা গর্বের আর কোনটা লজ্জার, এই বোধ টুকুও নেই!

যদি সংখ্যাগরিষ্ঠতা নাও আসে, তবু কোনও চিন্তা নেই। কারণ শ্রীমান অমিত শাহ আছেন। ১২০ আসন পেলেও বাকি প্রায় ৩০ খানা আসন জোগাড় করা নাকি কোনও ব্যাপারই নয়। তিনি নাকি ৩০ জন এম এল এ কে কিনে নেবেন। আহা, কী গর্বের কথা!

এস আই আরে ব্যর্থ, ভোট গ্রহণে সফল নির্বাচন কমিশন

অতীতে নানা ব্যর্থতায় নির্বাচন কমিশনের অনেক সমালোচনা হয়েছে। সেই সমালোচনা তাঁদের প্রাপ্যও ছিল। কিন্তু তারপরও ভোট গ্রহণের পর মুক্ত কণ্ঠে স্বীকার করতেই হবে, এই রাউন্ডে তাঁরা যথেষ্ট সফল। শেষ বেলায় এসে অন্তত এই ধন্যবাদটুকু তাঁদের প্রাপ্য।

বেড়ানোর সব রোমাঞ্চ স্টেশনে এসেই শেষ

সাম্প্রতিককালে কেউ নিউ জলপাইগুড়ি গিয়েছেন?‌ গেলেই বুঝতে পারবেন দুর্ভোগ কাকে বলে। যাঁরা উত্তরবঙ্গ বা সিকিমে বেড়াতে যান, তাঁরা মূলত নামেন এই এনজেপি স্টেশনেই। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে...

গঙ্গারাম নেহাতই সুপাত্র, সব তাঁর ‘‌হাপিডেবিটে’‌ আছে

মাধ্যমিক পাস করেছেন কিনা বলতে পারেন না। অথচ, হলফনামায় কী অবলীলায় পিএইচডি লিখে ফেলেন!‌ সব তাঁর হাপিডেবিটে আছে। এমন গঙ্গারামকে পাত্র হিসেবে যখন পেয়েই গেছেন, তখন সে কেমন ছেলে, নাইবা জানতে চাইলেন!

ভূতেরা ভোট দিত না, ৯০ শতাংশ হওয়ার সেটাই বড় কারণ

যাঁরা ভোট দিচ্ছিলেন, তাঁরাই দিলেন। শুধু কিছু মৃত ও স্থানান্তরিত ভোটারের নাম বাদ পড়ল। আর তাতেই আশি শতাংশ থেকে বেড়ে নব্বই শতাংশ হয়ে গেল।

‌বাবু কহিলেন, বুঝেছ উপেন এ জমি লইব কিনে

সৃজন শীল খুব ছোটবেলার কিছু মুখ চিরতরে মনে দাগ কেটে যায়। তেমনই একটি মুখ প্রণয় রায়। মনে আছে, আটের দশকে দূরদর্শনে শুক্রবার রাতে একটি অনুষ্ঠান হত, ‘‌দ্য ওয়ার্ল্ড দিস উইক’‌।...