নিজস্বতা আনতে গিয়েইদুর্বোধ্য করে ফেললেন
রাজ্যে পালাবদলের পর থেকে ব্রাত্য বসু কার্যত স্বেচ্ছা নির্বাসনে। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছেন। এই নাটকটা ব্রাত্য বসু লিখেছিলেন পঁচিশ বছর আগে। ভাবতে ভাল লাগছে, পঁচিশ বছর আগে তিনি কী পরিণত একটা নাটক উপহার দিয়েছিলেন। সিনেমাটা দেখতে দেখতে বারবার সেই নাট্যকারের মুখটাই ভেসে উঠছিল। মন্ত্রী ব্রাত্য বসু হারতেই পারেন, কিন্তু নাট্যকার ব্রাত্য বসু এত সহজে হারিয়ে যাওয়ার মানুষ নন। বহু বছর পরেও থেকে যাবেন, স্বমহিমায়।
