পুজোয় বেড়ানোর এমন হিড়িক কেন?
বছরের বাকি দিনগুলো তো থাকছেই। বেড়াতে যাওয়া যাবে অন্য কোনও ছুটিতে। কিন্তু পুজোর সেই চারটে দিন? সেই সময়টুকুতে সবাই যখন ফিরে আসে, তখন নিজের পাড়ায় না থাকার আক্ষেপটা হয়তো থেকেই যায়। কারণ, পুজো যতই সর্বজনীন হোক, তার সবচেয়ে বড় আনন্দটা লুকিয়ে থাকে কোথাও একটা নিজের মধ্যে। নিজের বাড়িতে, নিজের পাড়ায়, নিজের মানুষগুলোর ভিড়ে। আর সেই আনন্দের কোনও বিকল্প হয় না।
