ভুলে ভরা এক কমিশন ও তার গাঁজাখুরি রিপোর্ট
বিচারপতিদের প্রতি এখনও মানুষের শ্রদ্ধা আছে। কিন্তু আপনিও সেই নির্লজ্জ চাটুকারিতার রাস্তাই বেছে নিলেন! মেরুদণ্ড যে নেই, তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এতদিন বিচারপতি ছিলেন। আইনের সাধারণ জ্ঞানটুকু থাকবে, এটুকু তো আশা করা যায়। আপনার তো দেখছি, সেটুকুও নেই। এখন প্রশ্ন জাগে, বিচারপতি হতেও কি কোনও যোগ্যতা লাগে না!
