সেই ঠিকানা লেখা স্বপ্নের পাস
আমি ছিলাম মোহনবাগান সমর্থক। আজও তাই আছি। কিন্তু মোহনবাগানকে ভালবাসি বলে ইস্টবেঙ্গলের কাউকে ভালবাসা যাবে না, এমন কট্টর সমর্থক অবশ্য ছিলাম না। তাই সুরজিৎ সেনগুপ্তর কোনও দুরন্ত ড্রিবলিং বা গৌতম সরকারের স্ন্যাচিংয়ের কথা শুনেও উল্লসিত হতাম। এমনকী মোহনবাগান সমর্থক হলেও ইস্টবেঙ্গলের খেলার ধারাবিবরণীও মন দিয়ে শুনতাম। মনে হত, ইস, এই লোকটা যদি আমাদের ক্লাবের জার্সিতে খেলত, কী ভালই না হত!
