কাতারেই যদি অবসর ঘোষণা করতেন, আর্জেন্টিনার বিশ্বজয়ের উৎসব শোকে বদলে যেত। তাই মেসিও চাননি। কিন্তু এটুকু বিলক্ষণ জানেন, চার বছর পর বয়সটা আরও চার বছর বেড়ে যাবে। তখন আর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা সম্ভব নয়। এখন যে মেসিকে দলের অপরিহার্য মনে হয়, তখন সেই মেসিকেই বোঝা মনে হবে। মেসি নিশ্চয় ‘বোঝা’ হয়ে থাকতে চাইবেন না। তাই, চারবছর পরের বিশ্বকাপে তিনি খেলবেন, এটা ভাবাই কষ্টকল্পনা।
২০ জুলাই নাকি চাঁদে পৌঁছেছিলেন নিল আমস্ট্রং। ছোট থেকে ইতিহাসে আমরা সবাই এমনটাই পড়ে এসেছি। কিন্তু নন্দ ঘোষ বললেন, কভি নেহি। আমস্ট্রং মোটেই চাঁদে যাননি। এবার নন্দ ঘোষের কড়চায় একহাত নিলেন আমস্ট্রংবাবুকে।
কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে বেঙ্গল টাইমসের বিশেষ শ্রদ্ধার্ঘ্য। বিশেষ হেমন্ত সংখ্যা। তাঁর জীবনের অনেক অজানা ঘটনা। নানা আঙ্গিক থেকে বিশ্লেষণ, স্মৃতিচারণ। প্রায় চল্লিশ পাতার পত্রিকা। পিডিএফে আপলোড করা হল।...
শোনা যায়, কিশোর কুমারকে কলকাতায় প্রথমবার মঞ্চে আনার নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের বড় অবদান ছিল। কিশোর এত এত দর্শকের সামনে গান গাইতে রাজি হচ্ছিলেন না। হেমন্তই তাঁকে ভরসা দেন, ‘তুমি চলো। কোনও চিন্তা নেই। আমি তোমার পেছনেই থাকব। কোথাও কোনও সমস্যা হলে আমি সামলে দেব।’ সামলাতে অবশ্য হয়নি। রবীন্দ্র সরোবরে টানা দেড় ঘণ্টা মাতিয়ে রেখেছিলেন কিশোর কুমার। মঞ্চে গাওয়ার এমন এক আত্মবিশ্বাস পেয়ে গেলেন, যা দিয়ে মঞ্চ মাতিয়ে গেছেন সারা জীবন।
আজ থেকে তিরিশ–চল্লিশ বছর আগে ছিল ক্যাসেটের জমানা। তখন প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে ‘লিজেন্ডস অফ গ্লোরি’ নামে একটি ক্যাসেট থাকত। সম্ভবত বাংলা গানের ইতিহাসে এটিই জনপ্রিয়তম ক্যাসেট। সলিল চৌধুরির সুরে, হেমন্ত মুখোপাধ্যায়েক কণ্ঠে দশটি গানের সংকলন। এই ক্যাসেটটি বাঙালির জীবনে ‘রসুন’ সংস্কৃতি সৃষ্টি করেছিল। লিখেছেন ময়ূখ নস্কর।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশ পেল দাদার কীর্তি। সঙ্গে সঙ্গে তরুণ মজুমদার জানিয়ে দিলেন, তিনি ছবি করতে চান। ছবিও হয়ে গেল। অজানা কাহিনী উঠে এল বেঙ্গল টাইমসে।
এবারের সংখ্যায় রাজনীতি যেমন আছে, খেলাও আছে। আর বিনোদন, ভ্রমণ তো আছেই। সবমিলিয়ে এবার পাঁচমিশেলি সংখ্যা। তবে পরের সপ্তাহে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে নিয়ে একটা বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। তার প্রস্তুতি চলছে। সেই সংখ্যায় রাজনীতি, খেলা, ভ্রমণ মুলতুবি। সেবার শুধুই হেমন্ত। চাইলে পাঠকরাও লেখা পাঠাতে পারেন। সাদর আমন্ত্রণ রইল।
হেমন্তকে নিয়ে কত অজানা কথা। কত মানুষ কাছ থেকে দেখেছেন। বেঙ্গল টাইমস তার সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। হেমন্তর জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হবে বিশেষ হেমন্ত সংখ্যা।
অজয় কুমার বায়রন বলতেই এতকাল আমরা বুঝতাম এক ইংরেজ কবিতে। গড়পড়তা বাঙালি ইংরাজি কবিতা পড়ুক বা না পড়ুক, পাঠ্যপুস্তকের দৌলতে বা নানা আলোচনায় শেলি, কিটস, বায়রন কথাগুলোর সঙ্গে নিশ্চিতভাবেই পরিচিত।...
আসলে, ভুয়ো ডিগ্রির এই ভুঁইফোড় ভাইপো কাকে আক্রমণ করছেন, নিজেও জানেন না। আক্রমণ করছেন শুভেন্দুকে। কিন্তু প্রতি পদে অপদার্থ বলছেন নিজের পিসিকেই। এমন ভাইপো থাকলে আর বিরোধীর দরকার হয় না। পিসিকে ডোবানোর জন্য এই ভঁুইফোড় ভাইপোই যথেষ্ট।