মেসিও বোঝেন, বঙ্গীয় সাংবাদিকরা যদি বুঝতেন!‌

কাতারেই যদি অবসর ঘোষণা করতেন, আর্জেন্টিনার বিশ্বজয়ের উৎসব শোকে বদলে যেত। তাই মেসিও চাননি। কিন্তু এটুকু বিলক্ষণ জানেন, চার বছর পর বয়সটা আরও চার বছর বেড়ে যাবে। তখন আর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা সম্ভব নয়। এখন যে মেসিকে দলের অপরিহার্য মনে হয়, তখন সেই মেসিকেই বোঝা মনে হবে। মেসি নিশ্চয় ‘‌বোঝা’‌ হয়ে থাকতে চাইবেন না। তাই, চারবছর পরের বিশ্বকাপে তিনি খেলবেন, এটা ভাবাই কষ্টকল্পনা।