অমিত শাহ যথার্থই পাপ্পু
তাঁর যেটা কাজ, সেটাই ভুলে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর কাজ ছিল গরু পাচার, কয়লা পাচার আটকানো। আর তিনিই বলে চলেছেন, গরু পাচার হচ্ছে। অভিযোগের তীর ছুড়ছেন বিরোধীদের দিকে। নিজের ব্যর্থতাকে যে কেউ এভাবে ফলাও করে প্রচার করতে পারেন, এটা আগে জানা ছিল না। গত সাত–আট বছরে সীমান্ত দিয়ে গরু পাচার যদি বেড়ে থাকে, তাহলে সেই লজ্জা কার? এই বোধটুকুও নেই।
