বিশ্বরঞ্জন দত্তগুপ্তর গল্প— দিকভ্রান্ত পথিক

স্মৃতির জোয়ারে ভাসতে ভাসতে ডুবে গিয়েছিলেন অনেকটাই গভীরে। হঠাৎ হাসপাতালের ভিতরে এক কোলাহলের শব্দে ডুবে থাকা অতীত জীবনের স্মৃতি থেকে সম্বিত ফিরে পেয়ে রুদ্রশেখর ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন, বেলা অনেকটাই গড়িয়ে গেছে। ধীর পদক্ষেপে হাসপাতাল থেকে বেরিয়ে শ্রাবণ মাসের বৃষ্টি ভেজা রাস্তা ধরে ঘরের দিকে এগোতে লাগলেন। একটা কথাই বারে বারে ঘুরে ফিরে মনে হচ্ছিল, তাঁর জীবনটাই ঝড়–‌জল বৃষ্টিতে ভেজা এক দিকভ্রান্ত ক্লান্ত পথিকের মতো, রৌদ্রের পরশ এ জীবনে আর হয়ত পাওয়া হল না।‌‌‌‌ বিশ্বরঞ্জন দত্তগুপ্তর গল্প— দিকভ্রান্ত পথিক।