সরকার একপেশে, তাই রাজ্য ভাগের দাবি ওঠে

লোকসভায় উত্তরবঙ্গে আটটি আসন। সাতটিতে জয়ী বিজেপি, একটিতে কংগ্রেস। শাসক দলের একজন সাংসদও নেই। গত দু’‌বছরে সেই সাংসদদের কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে?‌ প্রশাসনিক কোনও ব্যাপারে তাঁদের ডাকা হয়নি। ন্যূনতম মর্যাদাটুকুও দেওয়া হয়নি। উল্টে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে।