নানা বিষয়ে এভাবেই মতামত চাওয়া হোক

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নিয়ে ঠিক কী করা উচিত, এখনও বুঝে উঠতে পারছে না সরকার। শুধু আমাদের রাজ্য সরকার নয়, অধিকাংশ রাজ্যই এই নিয়ে একটা অদ্ভুত সিদ্ধান্তহীনতায় ভুগছে। পরীক্ষা করাতে গেলে যদি কোনও বিপদ ঘটে যায়, যদি কোনও ছাত্রের করোনা হয়ে যায়, তখন দায় এসে পড়বে। সেই ভয় তাড়া করছে প্রায় সব সরকারকেই।