পেশাদার কাঠামোয় থাকার যোগ্যতাই নেই লাল হলুদের এই কর্তাদের

আলোচনায় বসতে চেয়ে চিঠি। তার জন্য দফায় দফায় আইনজীবীর দ্বারস্থ হতে হবে কেন?‌ বিশ্বাসের সেতুতে তো প্রথম থেকেই ফাটল ধরিয়ে দেওয়া। দুই পক্ষের আলোচনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে পারত। পুরটো না হোক, অন্তত অর্ধেক সমস্যা মিটত। আরও এক–‌দুবার আলোচনায় বাকি জটগুলো খুলতে পারত। কিন্তু এই কর্তারা গ্যালারি শো করতেই ব্যস্ত।

বাবার স্মৃতি আগলে রয়েছেন অভিমানী জামলিং

বাইরেই ছাড়া আছে তিনটি বিদেশি কুকুর। তাদের আহ্বান শুনে শুরুতেই ভয় পেয়ে যেতেই পারেন। মনে হতে পারে, আর ওপরে উঠে কাজ নেই। ফিরে যাওয়াই ভাল। কিন্তু কুকুরের ভয় কাটিয়ে যদি ওপরে উঠে যান, এক জীবন্ত ইতিহাস অপেক্ষা করে আছে আপনার জন্য। হ্যাঁ, এখানেই তেনজিং নোরগের বাড়ি। ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়া সেই তেনজিং। প্রথম এভারেস্টে পা রাখা সেই তেনজিং। এভারেস্ট দিবসে সেই বাড়ির কথাই তুলে আনলেন স্বরূপ গোস্বামী।।