দারুণ কাজ, কিন্তু সংযমটাও জরুরি
ধরা যাক, কারও বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে হবে। যাঁর বাড়িতে ওই কঠিন সময়ে অক্সিজেন পৌঁছে দিলেন, তিনি এমনিতেই মনে রাখবেন। কৃতজ্ঞ থাকবেন। তার জন্য অক্সিজেন সিলিন্ডারের গায়ে কাস্তে হাতুড়ি স্টিকার সাঁটিয়ে দেওয়া খুব জরুরি?
