ভোটে জেতার পর ক্যাবিনেটে এই প্রস্তাব পাশ হয়ে গেল। এমনভাবে চ্যানেলে বলা হল, এমনভাবে কাগজে লেখা হল, যেন বিধান পরিষদ হয়েই গেল। যেন আর কোনও বাধা রইল না। সর্বাধিক প্রচারিত কাগজের শিরোনামে ব্যবহার করা হল ‘ছাড়পত্র’ শব্দটি। যেন ক্যাবিনেটের ছাড়পত্রের জন্য বিষয়টি আটকে ছিল।
অজয় দে কি নিছকই একজন প্রাক্তন বিধায়ক! শুধুই শান্তিপুর পুরসভার দীর্ঘদিনের পুরপ্রধান! এর বাইরেও অন্য এক অজয় দে আছেন। যিনি দলবদলের পর উপনির্বাচনে দাঁড়িয়ে নতুন করে জিতে আসার হিম্মৎ দেখিয়েছিলেন। গত দশ বছরে এমন নজির আর কটা আছে! দলবদলুরা যদি অজয় দে–কে দেখে কিছু শিখতেন! লিখেছেন রক্তিম মিত্র।
ঢাক ঢোল পিটিয়ে নিজের অক্ষমতার কথাই প্রচার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনার কারণে চলতি বছর কেন্দ্রীয় দুটি বোর্ড তাদের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। সিবিএসই আর আইসিএসই–র একাদশ শ্রেণির ক্লাসও শুরু হয়ে গেছে। কোভিডের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্ট সময় মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি।