আমার হিসেবে একেবারেই মেলেনি
তৃতীয়বারের তৃণমূল এটাই বুঝল, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা যা করছিলাম, সেটাই আরও বেশি করে করব। এবং সেটাই আরও স্পষ্ট করে বুঝিয়ে দেবে। তৃতীয়বারের তৃণমূল আরও বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠবে। ঔদ্ধত্য আরও চরমে উঠবে। জেলার প্রতি উপেক্ষা আরও তীব্র হবে। সময়ই এর উত্তর দেবে।
