চ্যালেঞ্জ দরজায় হাজির, এদিকে খিড়কি খুঁজছেন শুভেন্দু

বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে, শুভেন্দু হয়ত নন্দীগ্রামকে এড়িয়েই যাবেন। হয় ভোটেই দাঁড়াবেন না। নইলে, দাঁড়ালেও অন্য কোনও নিরাপদ কেন্দ্র খুঁজবেন। যিনি নিজের কেন্দ্র ছেড়ে অন্য কেন্দ্র খোঁজেন, তাঁর হুঙ্কারে মানুষ বিশ্বাস করবে কেন?‌ শুভেন্দু, চ্যালেঞ্জ আপনার দরজায় এসে হাজির হয়েছিল। আর আপনি কিনা খিড়কির দরজা কোনদিকে, তার খোঁজ করছেন।লিখেছেন হেমন্ত রায়।