সুন্দরবন সফর চালু করতে এত গড়িমসি কেন?‌

এ বছর পরিস্থিতি কিছুটা অন্যরকম। কিন্তু অন্যান্য সব জায়গায় পর্যটনের দরজা খুলে গেছে। এমনকী গঙ্গাসাগর মেলাকে ঘিরেও সরকারি প্যাকেজ ট্যুরের কথা ওয়েব সাইটে দেখা যাচ্ছে। বাসে কলকাতা ভ্রমণ বা সন্ধেবেলায় বাবুঘাট থেকে লঞ্চ ভ্রমণের বিজ্ঞাপনও চোখে পড়ছে। তাহলে, সুন্দরবন কী দোষ করল!‌