এখানেও ছবি তোলার লোভটা সামলানো গেল না!

মন্ত্রী গেলেন কিংবদন্তি অভিনেত্রীর বাড়ি। সঙ্গে বাজারের থলি। নিসন্দেহে ভাল উদ্যোগ। কিন্তু এই ছবিটা সব কাগজে বেরিয়ে গেল কী করে? সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে নিশ্চয় ফটোগ্রাফার ছিল না। সাবিত্রী নিশ্চয় কাগজে কাগজে পাঠিয়ে ছাপার অনুরোধ করেননি। এই ছবি যে তুলতে নেই, তুললেও প্রচার করতে নেই, এটা মন্ত্রীমশাইকে কে বোঝাবে!