স্মৃতিটুকু থাক
ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন। খারাপ স্মৃতি তো সবারই থাকে। সেই কাদা ঘেঁটে, অন্যকে দোষারোপ করে লাভ কী? আমরা না হয় ভাল স্মৃতিগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। বেঙ্গল টাইমসের পাতায় সেই সুখস্মৃতি ভিড় করুক।
ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন। খারাপ স্মৃতি তো সবারই থাকে। সেই কাদা ঘেঁটে, অন্যকে দোষারোপ করে লাভ কী? আমরা না হয় ভাল স্মৃতিগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। বেঙ্গল টাইমসের পাতায় সেই সুখস্মৃতি ভিড় করুক।
অন্তত যাঁরা বইপ্রেমী, তাঁরা শীতের রোদ গায়ে মেখে একটু রবীন্দ্র ওকাকুরা ভবন থেকে ঘুরে আসুন। শুরু হয়ে গেছে লিটল ম্যাগাজিন মেলা। রাজ্যের নানা প্রান্ত থেকে বেরোচ্ছে অসংখ্য পত্রিকা। কত বিষয় বৈচিত্র্য। কত লড়াই, খেটেখুটে তৈরি কত লেখা। সেইসব বই একটু উল্টে পাল্টে দেখবেন না? বাণিজ্যিক বইয়ের সেই মোড়ক হয়ত নেই। প্রচারেও অনেক পিছিয়ে। কিন্তু বিষয় গভীরতায় হয়ত খুব পিছিয়ে নয়। বরং কিছুটা এগিয়েই।
যাঁরা সারা বছর সাহিত্য চর্চা করেন, বইপত্রের খোঁজ রাখেন, তাঁরা নিশ্চয় আসবেন এই মেলায়। বইপ্রেমী হলে আপনিও চলেই আসুন।
কোনও একটি কাগজে ভুল হতেই পারে। কিন্তু সব কাগজে একই ভুল কী করে হয়! কোনও এক রিপোর্টার ভুল লিখতেই পারেন। কিন্তু এতগুলো ছাঁকনি পেরিয়ে কীভাবে এই ভুলটা থেকে গেল! তাও আবার সব কাগজেই! সামান্য একটা প্রতিবেদন। বাংলা সাংবাদিকতাকে বোধ হয় বেআব্রু করে দিয়ে গেল। লিখেছেন স্বরূপ গোস্বামী।
অন্য কেউ সিএএ বিরোধীতা করছে, তা তিনি মানবেন না। তাই বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনার দাবিকে ফিরিয়ে দিলেন। গোটা বাংলা প্রতিবাদ করছে, এটা দেখাতে তিনি চান না। তিনি একা প্রতিবাদ করছেন, এটা তুলে ধরতেই বেশি ব্যস্ত। সবই দেরিতে বোঝেন। এটাই হয়ত দেরিতেই বুঝবেন। তখন তিনি নিজেই প্রস্তাব আনতে উঠে পড়ে লাগবেন। লিখেছেন সরল বিশ্বাস।।
একজন সাধারণ কনস্টেবল বা সিভিক ভলান্টিয়ার এভাবে গাড়ি ভাঙচুর করতে যাবেন! বিশ্বাস করা কঠিন। উপর মহলের নির্দেশ ছাড়া এই কাজ হয় না। সেই উপর মহলটা কে? কোনও তদন্ত কমিটির হিম্মৎ হবে, সেই উপর মহলে আলো ফেলার! লিখেছেন রক্তিম মিত্র।
একসমযের খুব জনপ্রিয় ফিচার আমলাগাছি। লিখতেন দুই প্রাক্তন আমলা ভগীরথ মিশ্র ও তপন বন্দ্যোপাধ্যায়। দুটি আলাদা বই হয়েও বেরিয়েছিল। নতুন বছর থেকে শুরু হয়ে গেল আমলাগাছির দ্বিতীয় কিস্তি। এবার আর সাপ্তাহিক বর্তমান নয়, তথ্যকেন্দ্রে।
কলকাতা আর শিলিগুড়ির দূরত্ব অনেকটাই কমে আসবে। ট্রেন যাত্রার ক্ষেত্রে অন্তত ২ ঘণ্টা আগে পৌঁছে যাওয়া যাবে শিলিগুড়ি। কারণ, দার্জিলিং মেল এবার থেকে পুরোটাই চলবে ইলেকট্রিক ইঞ্জিনে।
এই ঠান্ডায় স্নান! পাগল নাকি? রবীন্দ্রনাথ থেকে তৃণমূল। স্নান সম্পর্কে কার কী মতবাদ? তারই এক কাল্পনিক কোলাজ।
নতুন বছরের শুরুতেই নতুন উপহার। বেঙ্গল টাইমসের শীত সংখ্যা। এবার থেকে প্রতি শনিবার পাওয়া যাবে বিশেষ ই ম্যাগাজিন। ডাউনলোড করে সহজেই পড়ে ফেলা যায়।
মেগা সিরিয়ালের জন্যই লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচিতি। তাঁর সিনেমা কেমন হবে, তা নিয়ে কৌতুহল থাকারই কথা। ঝুঁকি নেননি। প্রথম ছবিতেই নিয়েছেন দেবকে। ছবিতে সিরিয়ালের গন্ধ রইল ঠিকই। তবে পাশাপাশি সিরিয়াল থেকে বেরিয়ে আসার একটা চেষ্টাও চোখে পড়েছে। লিখেছেন অরিত্র ঘোষাল।