কংগ্রেস নাকি পাঁচটি কেন্দ্র ছেড়ে দিয়ে দারুণ সৌজন্য দেখালো। এই পাঁচ কেন্দ্র মিলিয়ে কংগ্রেসের ভোট ২ লাখ ১১ হাজারের মতো। সেখানে বামেদের ভোট ২১ লাখ ৯ হাজারের বেশি। অর্থাৎ, কংগ্রেসের যা ভোট, বামেদের ভোট তার দশ গুনেরও বেশি।
দীপা বরং ভাবুন, কেন তাঁকে পরপর দুবার রাজ্যসভায় প্রার্থী করা হল না। দীপা বরং ভাবুন, এবারও রাজ্যসভায় কেন তাঁকে প্রার্থী করা হবে না। সহজ কথা, কংগ্রেস তাঁকেই প্রার্থী করবে, যাঁকে মমতা চাইবেন। রাজ্য কংগ্রেসের কিছুই করার নেই। লাটাই যে দিল্লির হাতে। আর তাঁরা মমতাকে চটাতে চান না। সিপিএম–কে গালাগাল দেওয়ার আগে এই সহজ সত্যিটা দীপা যদি বুঝতেন!
জোট হলে কী হত? জোট না হলেই বা কী হবে? কার লাভ হবে? তৃণমূলের আসন কি কমতে পারে? এই ভোটের ফল সামনের বিধানসভা ভোটে কতখানি প্রভাব ফেলবে? ওপেন ফোরামে বিশ্লেষণ সুগত রায়মজুমদারের।