শুধুই আলুর দম–লুচি খেতে হলে সন্ধে বেলায় এত ঢাক পিটিয়ে যাওয়ার দরকার ছিল না। মুকুল বা সব্যসাচী যে দাবিই করে থাকুন, বিষয়টি আপাদমস্তক রাজনৈতিক। সূত্রের খবর, বারাসত লোকসভা আসনে সব্যসাচীকে প্রার্থী করতে চায় বিজেপি। সব্যসাচী রাজি থাকলে তাঁকেই কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রার্থী করা হবে।
চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। কেরলের মাঠে নিজেদের জিততে হবে। অন্যদিকে, ঘরের মাঠে চেন্নাইকে পয়েন্ট নষ্ট করতে হবে। একইসঙ্গে দুই ম্যাচ। চেন্নাইয়ের বিপর্যয় বাংলার মুখে হাসি ফোটাতেই পারে।
মোহনবাগানের আই লিগ অভিযান শেষ। শেষ ম্যাচে জয়ের সুবাদে আপাতত তারা রইল পাঁচ নম্বরে। তবে এটাই চূড়ান্ত নয়। শনিবার নেরোকা জিতলে ছয় নম্বরে নেমে যাবে মোহনবাগান। তাই, প্রথম ছয়ে থাকা অন্তত নিশ্চিত করল বাগান।
সিপিএম নাকি দুর্বল হয়েছে। আর কংগ্রেস বুঝি দারুণ শক্তিশালী হয়েছে? বিধানসভা নির্বাচনে জোট করতে গিয়ে নিজেদের নানা সম্ভাবনাময় আসন ছেড়েছিল কংগ্রেসকে। যেখানে কংগ্রেসের জেতা তো দূরের কথা, তৃতীয় হওয়ার সম্ভাবনাও ছিল না, সেখানে কংগ্রেসের বিধায়করা জিতেছেন। জিতেই অর্ধেকের বেশি যোগ দিয়েছেন তৃণমূলে। আরও কেউ কেউ যাওয়ার অপেক্ষায়। ২০২১ এর আগে আরও কেউ কেউ নিশ্চিতভাবেই নাম লেখাবেন তৃণমূল শিবিরে। তৃণমূলের বিরুদ্ধে জেতানোর পর এমন প্রতিদান!
যার সঙ্গে কথা হবে, সে কেমন অবস্থায় থাকবে, কে জানে! সে হয়ত ফোন ধরবেই না। র কথা বলা ফ্রি জানলে কথার মূল্যও কমে যায়। যেতে বাধ্য। তাই যারা মোবাইল খুটখুট করে চলেছে, তাদের মেসেজ করার জন্য হয়ত অনেক লোক আছে। কিন্তু হায়! তাঁদের সঙ্গে কথা বলার লোকের বড্ড অভাব।
সুগত রায়মজুমদার সম্প্রতি ব্যারাকপুর সাংস্কৃতিক চক্রের উদ্যোগে সারা বাংলা ডাবলস একদিনব্যাপী ক্যারম প্রতিযোগিতা হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জেলার সেরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। উদ্বোধন করেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। উপস্থিত...
তিনটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে আর এস পি। আলিপুরদুয়ারে মিলি ওরাওঁ, বালুরঘাটে রনেন বর্মন, জয়নগরে সুভাষ নস্কর। বালুরঘাট আসনটি আপাতত ছাড়া রয়েছে। যদিও এই তালিকা এখনও ঘোষণা হয়নি। তবে, দলীয় স্তরে চূড়ান্ত হয়েছে।
এমনিতেই আই এস এল–কে ঘিরে সেই উন্মাদনা আর নেই। মাঠে ভিড় হচ্ছে না। তাই ইস্টবেঙ্গলকে নিতে আগ্রহী রিলায়েন্সও। ইস্টবেঙ্গল–মোহনবাগানের মতো দল যোগ দিলে উন্মাদনা বাড়বে, এমনটা বুঝতে পেরেছেন আই এস এল কর্তৃপক্ষও। তাই, এই দুই ক্লাবের জন্য শর্ত কিছুটা শিথিল করা হবে।