আঞ্চলিক দলগুলির কোনও বিশ্বাসযোগ্যতা আছে? একমাত্র লালুপ্রসাদ আর বামপন্থীরা ছাড়া যে কেউ সুযোগ বুঝলেই বিজেপি শিবিরে ভিড়তে পারে। এমনকী তৃণমূলও। কংগ্রেস ২০০ পেরিয়ে গেল পাশে দাঁড়ানোর লাইন পড়ে যাবে। এত এত দলকে ধরে রাখাই শক্ত। তাই তৃতীয় ফ্রন্ট আদৌ দানা বাঁধবে না। লিখেছেন সরল বিশ্বাস।।
মহানগরের মুকুটে আরও একটি পালক। এবার ইলেকট্রিক বাস ছুটে বেড়াবে সল্টলেক ও রাজারহাটে। জুন থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। ঠিকমতো সাড়া পেলে এই বাস কলকাতার রাস্তাতেও দেখা যাবে। হয়ত পুজোর আগেই।
রঞ্জন সেন যাক, কিছুটা হলেও স্বস্তি পাওয়া গেল। টয় ট্রেনের ভাড়া নাকি কমানো হবে। রেল বোর্ড নাকি এমনটা বিবেচনা করছে। কতটুকু কমবে জানি না। তবে রেল বোর্ডের এই প্রাথমিক ঘোষণাকে...