পয়লা বৈশাখ মানে মিত্র অ্যান্ড ঘোষের সেই বিখ্যাত আড্ডা। কেমন ছিল সেই আড্ডার স্বাদ? কারা আসতেন? স্মৃতিচারণে মিত্র অ্যান্ড ঘোষ–এর কর্ণধার সবিতেন্দ্রনাথ রায়। উঠে এল সাহিত্য ও প্রকাশনা জগতের অনেক অজানা তথ্য। যাঁরা আগ্রহী, জেনে নিন।
বাংলা ভাষাকে নিয়ে যে কটি স্মরণীয় গান, এই গানটি অবশ্যই থাকবে সামনের সারিতে। অনেকেই শুনেছেন। হয়ত পুরো গানটা জানেন না। যদি লিরিকটা পাওয়া যেত? যদি প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনা যেত? এই লিঙ্কে ক্লিক করুন। বাংলা নববর্ষে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য।
এখন আর বাংলা ভাষাটা কোনও যোগ্যতা দাবি করে না। বানানের মা মাসি এক করে আমি জ্বালাময়ী পোস্ট দিতে পারি আর তাতে অনুরূপ ভুল বানানসহ চক্ষু চমৎকারক মন্তব্যেরও অভাব ঘটবে না। ইংরাজিতে ভুল মানে অশিক্ষিত, বাংলা একটু বেশি ঠিকঠাক মানে আনস্মার্ট। চমৎকার একটি লেখা উপহার দিলেন কৃতিষ্ণু সান্যাল।