ট্রেনের বাতিল টিকিট নিয়ে বিমানে উঠে পড়ুন

বেঙ্গল টাইমস প্রতিবেদঃ মহারাজা জানতে চাইলেন, ওরা চিৎকার করছে কেন ? পারিষদ উত্তর দিলেন, হুজুর, ওদের রুটি নেই। মহারাজের তাৎক্ষণিক উত্তর, রুটি নেই তো কী হয়েছে, কেক খেলেই তো পারে।

তেমনটাই বোধ হয় ঘটতে চলেছে। ট্রেনে টিকিট নেই তো কী হয়েছে, বিমানে যান। আইআরসিটিটি আর স্পাইসজেট এমনই এক চুক্তি সেরে ফেলল। আপনি ট্রেনে টিকিট কাটলেন, টিকিট কনফার্ম হল না। আর ওয়েটিংয়ে থাকতে হবে না। কিছু টাকা বাড়তি দিলেই স্পাইসজেটের বিমানে আপনার জায়গা হয়ে যাবে।

spicejet

অভিনব এই চুক্তি করল স্পাইসজেট। আরও বেশি যাত্রী টানতে মোক্ষম এক উপায়। রেলের টিকিট না পাওয়া যাত্রীদের বিমানে তোলা। অল্প টাকা বাড়তি দিলেই বিমানে চড়াও হয়ে গেল, আবার দ্রুত পৌঁছেও যাওয়া গেল। তবে যে সব জায়গায় এই বিমান পরিষেবা আছে, সেই সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক কতটা ভাড়া বাড়তি লাগবে, তাও এখনও চূড়ান্ত হয়নি। তবে, স্পাইস জেট কর্তাদের আশা, এই গাঁটছড়ার ফলে, তাঁদের যাত্রী অনেক বাড়বে। বিমানে টিকিট কাটার পদ্ধতিও আরও সহজ করার চেষ্টা হচ্ছে। স্টেশন থেকেই যাত্রীদের বিমানবন্দরে নিয়ে যাওয়া যায় কিনা, আগামীদিনে সেই পরিষেবার কথাও ভাবছে এই বিমানসংস্থা।

 

Previous post ছিটমহল বিনিময়, বন্ধুত্ব আরও মজবুত করল ভারত-বাংলাদেশ
Next post ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঢুকে পড়ছে বিষ্ণুপুর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *