ছিটমহল বিনিময়, বন্ধুত্ব আরও মজবুত করল ভারত-বাংলাদেশ

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ ভারত ও বাংলাদেশের মধ্যে হয়ে গেল স্থল সীমান্ত চুক্তি। দুই দেশের ছিটমহল বিনিময়কে ঘিরে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে চলছিল নানা বিতর্ক। দীর্ঘ আলোচনার স্তর পেরিয়ে সীমান্ত নিয়ে একটা সমঝোতায় আসা গেল। বেশ কিছু ছিটমহল পাকাপাকিভাবে চলে গেল বাংলাদেশে । বাংলাদেশের কিছু ছিটমহল এল ভারতের দিকে।

modi hasina2

সরকারি ঘোষণা অনুযায়ী, ১১১ টি গ্রাম গেল বাংলাদেশের দিকে। ৫১ টি গ্রাম এল ভারতে। জমির হিসেবে প্রায় ১৭ হাজার একর জমি গেল বাংলাদেশে। ভারতের দিকে এল ৭ হাজার একর।

আদান-প্রদানের এই হিসেবে লাভবান হল বাংলাদেশ। তবে বিদেশমন্ত্রকের দাবি, শুধু জমির হিসেবে দেখলে হবে না। বিষয়টির আরও গভীর তাৎপর্য আছে। এই চুক্তির ফলে, বিরাট অংশের মানুষ নতুন করে স্বাধীনতা পেলেন। তাঁদের জীবন যাপনে নানা রকম সমস্যা হচ্ছিল। এই চুক্তির ফলে, বিরাট সংখ্যক মানুষের সেই সমস্যা দূর হল। দুই দেশের বন্ধুত্বের পথ আরও দৃঢ় হল।

 

Previous post মোহনবাগানকে অভিনন্দন ব্লাটারের
Next post ট্রেনের বাতিল টিকিট নিয়ে বিমানে উঠে পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *