ইস্টবেঙ্গল, মহমেডানে নৈশালোক

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ মোহনবাগানে আগেই ছিল। এবার ইস্টবেঙ্গল ও মহমেডানেও নৈশালোকের ব্যবস্থা হয়ে গেল। এই দুই ক্লাবের মাঠেও রাতের বেলা ম্যাচ হতে আর কোনও সমস্যা রইল না।

east bengal

মোহনবাগানে নয়ের দশকেই ফ্লাডলাইট বসানো হয়। যদিও রাতে সেভাবে ম্যাচ খেলা হত না। এই মরশুমে ঘরের মাঠে আই লিগ খেলার সুযোগ পায় বাগান। নিজেদের মাঠে কয়েকটি ম্যাচ আয়োজন করেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের সামনে সেই সুযোগ ছিল না। তাছাড়া, আই এস এলে খেলতে গেলে নৈশালোক থাকা জরুরি।

সরকারি উদ্যোগেই এই নৈশালোকের ব্যবস্থা। উদ্বোধন হল পৈলান থেকে। ক্লাবেও ছিল ছোটখাটো অনুষ্ঠান। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলাররা।

Previous post কীসের কমিটি, কীসের তদন্ত?‌
Next post শঙ্করলালেই আস্থা বাগানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *