আড়াল থেকেই এমন মহাকাব্য লেখা যায়

এই লেখা কারও নামে বেরোয়নি। তাই কেউ তার ওয়ালে শেয়ার করবে না। লাইক, কমেন্টের বন্যা বইবে না। কেউ মিনিটে মিনিটে লাইক, কমেন্ট গুনতে বসবে না। কেউ তার হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়ে জাহির করবে না। আসলে, যাঁরা আত্মপ্রচারের এই মহান কাজগুলো করেন, চোদ্দ জন্ম তপস্যা করলেও সেই ‘‌ফেবুজীবী’‌দের হাত থেকে এই মহাকাব্য বেরোবে না।

এবার একঘণ্টা, সুরও কিছুটা নরম, কিন্তু প্রহসন চলছেই

আসলে, বারবার তাঁকে ডেকে পাঠানো, তাঁর হাজিরা দেওয়া, বেরিয়ে এসে ভাষণ দেওয়া। এই দৃশ্যগুলো বড় একঘেয়ে হয়ে গেছে। যত না তাঁর ওপর রাগ হয়, তার থেকে বেশি রাগ হয় সিবিআই বা ইডি কর্তাদের ওপর। বারবার বেরিয়ে এসে তিনি এমন ভাষণ দেওয়ার স্পর্ধা পান কীভাবে?‌ সত্যিই যদি ঠিকঠাক জেরা হত, ছাড়াও পেতেন না। আর ছাড়া পেলেও বেরিয়ে এসে গলা উঁচিয়ে কথা বলতে পারতেন না।

ক্যামেরা না থাকলেই বোঝা যাবে কে কতটা দেশপ্রেমী

আইসিসি একবার শুধু বলে দিক, মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। দেখুন এই হুজুগ কোথায় উড়ে যাবে। ইডেন অর্ধেকও হয়ত ভরবে না। দেখুন তখন ‘‌ক্রিকেটপ্রেম’ বা ‘‌দেশপ্রেম’‌ কোথায় থাকে!‌‌

আসল সময়ে হারতে হবে না তো!‌

অস্ট্রেলিয়া পেশাদার দল। তারা হয়ত এই চাপ নিতে পারে। আসল সময়ে তারা ঠিক গর্জে ওঠে। কিন্তু ভারত সম্পর্কে এখনও সেই বিশ্বাসটা রাখা কঠিন। সারা টুর্নামেন্টে দারুণ খেলেও আসল সময়ে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারার ‘‌সুনাম’ ভারতের রয়েছে।

‌নীল সাহেবের কুঠি

সব মিলিয়ে ২২/২৩ ঘণ্টা অসাধারণ কেটেছিল। হয়তো গরম বলে একটু কষ্ট হয়েছে, বর্ষা বা শীত কালে এই জায়গাটার রূপ অসাধারণ হওয়া উচিত, ইচ্ছে আছে শীতকালে আরেক বার ঢু মারার। শহরের কোলাহল, ব্যস্ততা আর ইট কাঠ পাথরের আবর্জনা থেকে বেরিয়ে খোলা হাওয়ায় সবুজের মাঝে হারিয়ে যেতে হলে একবার ঘুরে আসবেন ‘‌ভালো ভূতের দেশ’‌ থেকে। মিশকালো অন্ধকারে ইছামতির ওপর শয়ে শয়ে জোনাকির মিটমিটে আলো আর সঙ্গে পূর্ণিমার ঝকঝকে চাঁদ পেলে তো কথাই নেই।

বরুণ বিশ্বাসরা এভাবেই বেঁচে ওঠেন

এবার রাজবাবুর গোঁসা হল। মন্ত্রীর গ্রেপ্তারের সঙ্গে কেন তাঁদের পুরনো ছবিকে টেনে আনা হচ্ছে!‌ কেন হবে না বলুন তো!‌ তাঁরা তো ছবিতে বরুণ বিশ্বাসের নাম আর আবেগটাই ব্যবহার করেছিলেন। বরুণ হত্যার প্রতিবাদে ছবি বানাবো, আর যারা আসল অভিযুক্ত, তাদের আঁচলে আশ্রয় নেব, এই দ্বিচারিতা কেন?‌ যাঁরা সেই খুনের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়, তাদের জড়িয়ে দেওয়াটাই বা কোন শিষ্টাচার!‌ সেদিন হয়ত সেভাবে প্রশ্ন ওঠেনি। কিন্তু আজ উঠবেই। এটাই সময়ের দাবি।

তবু তৃণমূলেই থাকতে হবে, এটাই মহুয়ার সবথেকে বড় বিড়ম্বনা

তাঁকে থাকতে হবে সেই তৃণমূলেই। সংসদে কেউ তাঁর শুভাকাঙ্খী নন, এটা বুঝেই তাঁকে তৃণমূলে থাকতে হবে, তাঁদের হয়ে গলা ফাটাতে হবে। এটাই বোধ হয় মহুয়ার সবথেকে বড় বিড়ম্বনা।

কপিলের ১৭৫ ও একটি নিষ্পাপ মিথ্যাচার

লোকে কেন এরকম স্মৃতিচারণ করেন?‌ আসলে, সবাই সেই ইনিংসের সাক্ষী থাকতে চান। অন্তত সাক্ষী ছিলাম, এটা বোঝাতে চান। তার জন্য বেমালুম মিথ্যে বলেন। তিনি হয়ত জানেনও না, সেই ম্যাচ দেখানো হয়নি।

বৃষ্টির ধারা ও জঙ্গলের মাঝে অনন্ত ধারাগিরি

বিশ্বজিৎ ঘোষ সদ্য একপশলা বৃষ্টি হয়ে গেছে, ঝুড়ো লালমাটি বৃষ্টির জল পেয়ে জমাট বেঁধে গেছে। চারপাশের গাছপালা, ঝোপঝাড়গুলি যেন কালচে সবুজ হয়ে গেছে। শুধু কালচে বললে ভুল বলা হবে, সবুজের...

অর্থমন্ত্রী ক্যাবিনেটেই নেই!‌ এর নাম সরকার

স্বরূপ গোস্বামী আবার মন্ত্রিসভার ছোটখাটো একটা রদবদল। কিন্তু তারপরেও আসল গলদটা থেকেই গেল। আচ্ছা, এই রাজ্যের অর্থমন্ত্রীর নাম কী?‌ রাস্তায়, বাসে, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নটা একবার হাওয়ায় ভাসিয়ে দিন তো। দেখুন,...