বেঙ্গল টাইমসের নামে ভেজাল

প্রিয় পাঠকদের কাছে অনুরোধ, আপনারা বিভ্রান্ত হবেন না। বেঙ্গল টাইমসের নাম নিয়ে কিছু শেয়ার হলে, ওয়েব লিঙ্কটা একটু দেখে নেবেন। bengaltimes.in ‌থাকলে, সেটাই হল বেঙ্গল টাইমসের পোস্ট। যদি অন্য সাইটের লিঙ্ক থাকে, সেটাও পড়তেই পারেন। কিন্তু তার দায় আমাদের ওপর চাপাবেন না। কারণ, ওইসব প্ররোচনামূলক পোস্টের দায় একান্তই তাঁদের

ভোটের আগেই হয়ত সরে দাঁড়াতে হবে কমিশনারকে

মীরা পাণ্ডেরা ব্যতিক্রম। তাই তাঁরা আজও সম্মানীয়। অমরেন্দ্র সিংদের লোকে চিরকার চাটুকার আর মেরুদণ্ডহীন হিসেবেই চিনবে।

‌চায়ের দোকানের ঠেক আর আদালত এক নয়

আইনজ্ঞ হওয়ার দরকার নেই। আইনের ছাত্র হওয়ারও দরকার নেই। একটু সাধারণ জ্ঞান ও দূরদর্শিতা থাকলেই বোঝা যেত, এই মামলায় বিশেষ কিছুই হওয়ার নয়। যাঁরা আইনি পরামর্শ দেন, তাঁদের আইনি–‌বোধ নিয়েই প্রশ্ন উঠছে। এই সাধারণ ব্যাপারগুলো তাঁরা বোঝেননি!‌

ভোট কর্মীর ডায়েরি

রাজ্য জুড়ে আপাতত পঞ্চায়েত ভোটের আবহ। আপাতত চলছে মনোনয়ন পর্ব। তারপর শুরু হয়ে যাবে জোরদার প্রচার। তারপর দেখতে দেখতে ভোটও হাজির হয়ে যাবে। বেঙ্গল টাইমসে শুরু হচ্ছে নতুন বিভাগ— ভোট...

সন্ত্রাস কাকে বলে, এবার বুঝলেন!

সেই সুশান্তরঞ্জন উপাধ্যায়কে মনে আছে?‌ ঠিক ধরেছেন, আগের পুরভোটে তিনিই ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রথমে বলেছিলেন, কোথাও সন্ত্রাস হয়নি। পরে সন্ত্রাস কাকে বলে, নিজে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। সেই সময় তাঁকে লেখা একটি খোলা চিঠি। পঞ্চায়েত ভোটের এই আবহে তুলে আনা হল বেঙ্গল টাইমসে।

আপনি আর যাই হোন, মীরা পাণ্ডে নন

রাজ্য সরকার জেনে বুঝেই আপনাকে নির্বাচন কমিশনার বানিয়েছে। আপনি আর যাই হোন, মীরা পাণ্ডে নন। শাসক দল যা চাইবে, আপনাকে তাই তাই করতে হবে। মন্ত্রীরা এসে শাসিয়ে যাচ্ছেন। আরও কতবার শাসাবেন, তার ঠিক নেই। আপনি বড়জোর আরেকজন সুশান্তরঞ্জন উপাধ্যায় হতে পারেন। নির্বাচন কমিশনারকে খোলা চিঠি। লিখেছেন সরল বিশ্বাস।।

ফুল পাঠানোর যোগ্যতা অর্জন করুন

বাসুদেব আচারিয়া কে, সেটা স্বপন বেলথরিয়ার মতো মাফিয়ার জানার কথা নয়। কারা এই জঘন্য কাজ ঘটালো, সেটা কারও অজানা নয়। সদিচ্ছা থাকলে আগে সেই লোকগুলোকে গ্রেপ্তার করা হোক, দল থেকে বহিষ্কার করা হোক, তারপর না হয় ফুল পাঠানোর নাটক করবেন। লিখেছেন রক্তিম মিত্র।।

‌ঘরে বসেই হানিমুন দেখুন

এক, রঞ্জিত মল্লিকের কামব্যাক। দুই, লোকেশানে ফের ডুয়ার্স। অন্তত এই দুটো আকর্ষণে ছবিটা দেখতেই পারেন। হলে দেখা হয়নি, ঘরে বসেই ছুটির দিনে দেখে নিন।

ছাত্রদের আত্মহনন:‌ এক সামাজিক সমস্যা

আজকের এই বাজার সংস্কৃতিতে নিজেকে মেলে ধরার প্রবণতা যে পরিমাণ বেড়েছে তাতে আত্মপ্রচার এখন সর্বজনবিদিত, যে পিছিয়ে যাবে সে–‌ই মার খাবে। শহুরে সভ্যতার এটাই মূল শিক্ষা। আধা গ্রামীণ বা মফস্বল সভ্যতায় কোথাও যেন একটা টান আছে এখনও। তফাত আসে তাতেই। ধাক্কা খাওয়া আসে তাতেই। বিশ্লেষণ করেছেন অম্লান রায়চৌধুরী।।

ভোট কর্মীর ডায়েরি

বেঙ্গল টাইমসে শুরু হচ্ছে নতুন বিভাগ— ভোট কর্মীর ডায়েরি। মূলত যেসব সরকারি/‌আধা সরকারি কর্মী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের ডায়েরি। ভোট করাতে গিয়ে নানা বিচিত্র অভিজ্ঞতা। সেগুলোই উঠে আসুক আপনাদের লেখায়।