মোক্ষম দিকেই আঙুল তুলেছেন সৌমিত্র

একটি মোক্ষম দিকে আলো ফেলেছেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের এসডিপিও নাকি লোকসভায় প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। সেই কারণেই বর্তমান সাংসদ সৌমিত্রকে হেনস্থা করা হচ্ছে। সৌমিত্ররই যদি এই অবস্থা হয়, তাহলে বাকিদের কী অবস্থা হতে পারে!‌ মাঝের স্তরের পুলিস কর্তারা কীভাবে কাজ করছেন, কতটা বেপরোয়া হয়ে উঠেছেন, সেটা ফের পরিষ্কার হয়ে গেল।লিখেছেন সুমিত চক্রবর্তী।

সব দায় একা শঙ্করলালের!‌

শঙ্করলাল না হয় ভদ্রলোক। আত্মমর্যাদা সম্পন্ন কোচ। তাই তিনি নিজেই সরে দাঁড়ালেন। কিন্তু ক্লাবের পক্ষ থেকে তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়নি তো?‌ মানে মানে তুমি ছেড়ে দাও, নইলে তোমাকে ছাঁটাই করতে হবে, এরকম কোনও আগাম বার্তা দেওয়া হয়নি তো?‌ শঙ্কর যদি পদত্যাগ করতেও চান, তাঁকে বোঝানো গেল না?‌ তাঁকে তো বলাই যেত, এই মরশুমে তুমিই কোচ থাকবে। যদি বদল করতেই হয়, সামনের মরশুমে ভাবা যাবে।

রেলের আজগুবি নিয়ম, সুপার ফ্লপ হওয়া সময়ের অপেক্ষা

রেলে নাকি বিমানের মতো নিরাপত্তা দেওয়া হবে। অন্তত কুড়ি মিনিট আগে স্টেশনে যেতে হবে। কুড়ি মিনিট কেন, দু’‌ঘণ্টাতেও পরীক্ষা করা সম্ভব নয়। নিরাপত্তার কড়াকড়িতে যাঁরা ট্রেন মিস করবেন, তাঁদের বিক্ষোভ রেল সামলাতে পারবে তো?‌ ভাঙচুর অনিবার্য। এই নিয়ম বাধ্য হয়েই ফিরিয়ে নিতে হবে। লিখেছেন সরল বিশ্বাস।।

হাতের সামনেই পি সি সরকার

এবার কলকাতাতেই পিসি সরকারের (‌জুনিয়র) ম্যাজিক দেখার সুযোগ। সল্টলেক ই জেড‌ সি সি–‌তে। ২৩ থেকে ২৭ জানুয়ারি, টানা পাঁচদিন, বিকেল সাড়ে পাঁচটায়। টিকিট পাওয়া যাচ্ছে ই জেড সি সি চত্বরে।

বুকে হাত দিয়ে বলুন তো, জোড়াসাকোয় গেছেন ?

রবীন্দ্রনাথকে নিয়ে বাঙালির আদিখ্যেতার শেষ নেই। একটা সমীক্ষা করুন, কজন জোড়াসাঁকোয় গিয়েছেন। খাস কলকাতায় হাজারে একজনও পাবেন কিনা সন্দেহ। এই হল রবি ঠাকুরের প্রতি বাঙালির ভালবাসার নমুনা। লিখেছেন সজল মুখার্জি ।।

বলিহারি বাঙালির প্রতিভা, জোর করে রাবাংলা বানিয়ে দিল!‌

বাঙালি যেখানে যায়, নিজের মতো করে নাম রেখে আসে। তেমনই একটি জায়গা রাবাংলা। যার সঙ্গে বাংলার কোনও সম্পর্কই নেই। সেই রাবাংলা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এই শীতে ঘুরে আসতেই পারেন।

টয় ট্রেন ঘিরে চমক আছে, ভাবনার ছাপ নেই

শিলিগুড়ি মোটেই কোনও পর্যটন কেন্দ্র নয়। দার্জিলিং বা সিকিম যাওয়ার পথে সেখানে নামতে হয়। ফেরার সময় সেখান থেকে ট্রেন ধরতে হয়। ব্যাস, তার গুরুত্ব এটুকুই। শুধু কয়েক ঘণ্টার টয় ট্রেন চাপার জন্য কেউ একটা দিন শিলিগুড়িতে নষ্ট করতে চাইবেন না। তাই শিলিগুড়ি থেকে টয় ট্রেনের ইভিনিং সাফারি চালু হলেও তা তেমন সাড়া ফেলবে না। এমনটাই লিখেছেন বিরাট ভদ্র।

ঠিকানা কাশ্মীর

মহম্মদ আলতাফ। প্রতিবছর শাল নিয়ে আসেন কাশ্মীর থেকে। জড়িয়ে গেছেন কলকাতার সুখ দুঃখের সঙ্গেও। শীতের কলকাতায় তিনিও এক অতিথি। সেই জীবনযাপন ও অনুভূতি উঠে এল স্ত্রীকে লেখা চিঠিতে। তাঁর বকলমে সেই চিঠি লিখলেন স্বরূপ গোস্বামী।।

আপনার পাহাড় ভ্রমণের কথা লিখে ফেলুন

কীভাবে যাবেন, কোথায় থাকবেন মার্কা টিপিক্যাল ভ্রমণ কাহিনী নয়। একেবারে ভিন্নস্বাদের বেড়ানোর গল্প। বেঙ্গল টাইমসে পড়ুন। আপনিও লিখুন। চেনা ছকে নয়, একেবারে আপনার নিজের মতো করে লিখুন।

নতুন বিভাগ:‌ আমার প্রিয় ছবি

শুরু হচ্ছে নতুন বিভাগ— আমার প্রিয় ছবি। আপনার প্রিয় ছবি নিয়ে লিখবেন আপনি। সেই ছবি সাতের দশকের হতে পারে, নয়ের দশকের হতে পারে। কয়েক বছর আগে মুক্তি পাওয়া ছবিও হতে পারে। সেইসব ছবিকে নিয়ে আপনার নস্টালজিয়ার কথাও উঠে আসতে পারে।‌