পঞ্চায়েতের কাজ কী, যাঁরা পঞ্চায়েত চালাচ্ছেন, তাঁদের কজন জানেন! গাজোয়ারি করে পঞ্চায়েত দখল করলে এরকম প্রধানই জুটবে। দলের শহুরে নেতা মন্ত্রীরাও বোঝেন না পঞ্চায়েত জিনিসটা আসলে কী। তাই মহুয়া, এখন ফেসবুকে আক্ষেপ ছাড়া আর কীই বা করতে পারেন! লিখেছেন রক্তিম মিত্র।
আমাদের সাহিত্যপ্রেমে যে ধুলো জমেছিল, সেই ধুলো অনেকটাই ঝেড়ে দিল। পাশাপাশি, অডিও বুকের ব্যাপারে যে নাক সিঁটকানো ব্যাপার ছিল, সেটাও অনেকটা কেটে গেছে। যাঁরা সাহিত্যপ্রেমী, অথচ অডিও বুক থেকে এখনও দূরে আছেন, তাঁরা চেষ্টা করে দেখতে পারেন। সাহিত্যের এই নতুন ধারাকে মুক্তকণ্ঠে স্বাগত জানান। লিখেছেন নিখিল সেন।
এত লোক জড়ো করার কী দরকার? এতদিন ধরে এত ধকল, এত খরচ। তার থেকে যেদিন সভা, সেদিন টিভির স্লট কিনে নাও। লাইভ দেখানো হবে। ফেসবুক লাইভ চলবে। ঘরে বসেই লোকে বক্তৃতা শুনে নেবে। জনহীন জনসভা, ব্যাপারটা কিন্তু মন্দ হবে না। লিখেছেন রজত সেনগুপ্ত।
ছেলেবেলার অনেকটা জুড়ে ছিল ব্যোমকেশ। অথচ, ব্যোমকেশের একটা গল্পও পুুরো পড়া হয়নি। শরদিন্দু নয়, বাসু চ্যাটার্জির হাত ধরেই ব্যোমকেশের সঙ্গে পরিচয়। লিখেছেন প্রসূন মিত্র।
একেকটা ছবি ছোটবেলা থেকেই মনে দাগ কেটে যায়। তেমনই একটা ছবি— ছোটি সি বাত। কে পরিচালক, তা বোঝার মতো বিদ্যেবুদ্ধি তখন ছিল না। ছিল শুধুই এক ভাল লাগা। বাসু চ্যাটার্জির প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য সন্দীপ লায়েকের।
সে সময় ভিডিও গেমও ছিল না। ফেসবুকও ছিল না। ছেলেবেলার সেরা বিনোদন ছিল ওই সাইকেল। সেই সাইকেলকে ঘিরেই কত অ্যাডভেঞ্চার। কত লুকিয়ে থাকা স্মৃতি। বিশ্ব সাইকেল দিবসে নস্টালজিক লেখা সজল পাত্রর।
বেঙ্গল টাইমস প্রতিবেদন: এক সময় খুব জনপ্রিয় একটা প্রবাদ ছিল— তিনটে সরকার আছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, অভীক সরকার। কেউ কেউ বলেন, এটা নাকি স্বয়ং অভীকবাবু বলতেন। আবার কেউ কেউ...
নিজের দেশ ছেড়ে অন্য দেশে এলাম। সে কী আনন্দ! কী অদ্ভুত একটা রোমাঞ্চ সাতসকালে তাড়া করছে। সীমান্তের দুই পারে যেন দু’রকম ছবি। একদিকে জয়গাঁ এক ঘিঞ্জি শহর। অন্যদিকে ফুন্টশেলিং যেন ঝকঝকে–তকতকে। নিজের দেশের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, পরিচ্ছন্নতার নিরিখে ‘স্বচ্ছ ভারত’ যেন দশ গোল খাবে পুঁচকে ভুটানের কাছে।
সরকারের সমালোচনা করা খুব সহজ। ফেসবুকে মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে আক্রমণ করাও সহজ। কিন্তু কঠিন সময়ে সীমিত শক্তি, সীমিত সামর্থ্য নিয়েও কিছু ইতিবাচক ছাপ রাখা যেত। তার কতটুকু করা গেল? রাষ্ট্র পারল না, রাজ্য সরকার পারল না। শূন্য আসন পাওয়া একটা দল পরিযায়ীদের তালিকা তৈরি করতে পারত। তাঁদের কাছে সীমিত সামর্থ্য নিয়ে পৌঁছতে পারত। এই কঠিন সময়ে এই চ্যালেঞ্জটা নেওয়া খুব জরুরি ছিল। কিন্তু বাম নেতৃত্ব আবার পিছিয়ে গেলেন। লিখেছেন স্বরূপ গোস্বামী।
লকডাউনের মধ্যেই যে রেবা চালাঘরে থাকে, তার ঘরের চালা উড়ে যায় আম্ফান ঝড়ে কিংবা আজকের কোনও এক অর্জুন সর্দার মাছ ধরার আশায় দেখে সুন্দরবনের বেশিরভাগ বাঁধগুলোতে ফাটল ধরেছে। আশঙ্কায় হিম হয়ে যাওয়া আজকের অর্জুনরা আজও গাঁয়ের দিকে ছোটে আর চিৎকার করে বলে, ‘বাঁধ ভাঙছে, ঠেকাতে হবে, চলো সবাই’। সেদিনের কিশলয় আর আজকের লকডাউন, আম্ফানকে মেলালেন অরিন্দম অধিকারী।