বেঙ্গল টাইমসের শারদ সংকলন (‌২০২০)‌

বেঙ্গল টাইমসের শারদ সংকলন। সাহিত্য, রাজনীতি, খেলা, বিনোদন, ভ্রমণ, স্পেশাল ফিচার–‌সহ নানা আকর্ষণীয় বিভাগ। ৭৫ পাতার বই। দ্রুত পড়ে ফেলুন। দেওয়া আছে ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করলেই খুলে যাবে বেঙ্গল টাইমসের এই শারদ অর্ঘ্য।

ইলাস্ট্রেশন যতদিন থাকবে, শৈলবাবুও থাকবেন

কত তারিখ নিঃশব্দে পেরিয়ে যায়। আমরা জানতেও পারি না। হঠাৎই চোখ আঁটকে গেল সোশাল সাইটের একটি পোস্টে। দিনটা শৈল চক্রবর্তীর মৃত্যুদিন। এই প্রজন্মের কাছে নামটা হয়ত তেমন পরিচিত নয়। এমনকী যাঁরা মাঝবয়সী, তাঁদের কাছেও অচেনা ঠেকতে পারে। কিন্তু যাঁরা সাহিত্য, সংস্কৃতির খোঁজখবর রাখেন, তাঁদের কাছে একজন প্রণম্য মানুষ এই শৈল চক্রবর্তী।

‌প্রবাসের চিঠি: অবাক পৃথিবী

মধুজা মুখোপাধ্যায় এক মাথা ভর্তি লম্বা অবিন্যস্ত পাকা চুল পালক গোঁজা টুপিতে ঢাকা, গাল থেকে লম্বা ধবধবে পাকা দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে, পরনে জীর্ণ একখানা কোট, ছোট হয়ে যাওয়া...

‌দাদাগিরি এবার নবান্নে!‌

দেবায়ণ কুণ্ডু বছর ছয়েক আগের কথা। সেবারও লোকসভা নির্বাচনের আগে গোটা দেশজুড়ে মোদি ঝড়। মোদি যে ক্ষমতায় আসছেন, সেই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। সেই সময় বাংলা থেকে ডাক পড়েছিল...

ফিরে এসো, প্রিয় ডাবল ডেকার

ষাট পেরোনো নস্টালজিয়া নিয়ে আবার খুঁজতে বেরোবো। ফিরে আসুক সেই ডাবল ডেকার। আবার সেই উদ্দেশ্যহীনভাবে না হয় বাসে উঠে পড়ব। ষাটোর্ধ্ব চোখ দিয়ে আবার খুঁজব আমার হারানো কলকাতাকে।

‌সুন্দরবনের জলদস্যু

বাচ্চু সর্দার এর নাম আমি প্রথম শুনি দয়াপুরে। তারপর শান্তিগাছি, কুমীরমারি যেখানেই গেছি, প্রায় সবাই ওর নাম করেছেন খুব সাবধানে, ভয়ে ভয়ে। সুন্দরবনের এক সময়কার ভয়ঙ্কর জলদস্যু বাচ্চু। ওকে ঘিরে সুন্দরবনের আনাচে কানাচে কত মিথ, কত গল্প ছড়িয়ে আছে, তার ইয়ত্তা নেই। বাদাবনের বেতাজ বাদশা। পুলিশের হাতে কখনও ধরা পড়েনি। বন দপ্তরও ওর হদিশ পায়নি।জলদস্যুদের অজানা কাহিনি উঠে এল শুভেন্দু আচার্যর লেখায়।

‌ফুটবল ইতিহাসবিদরা যদি আরেকটু উদার হতেন!‌

স্বাধীনোত্তর ভারতে প্রথম বিদেশি বধের ইতিহাসটি কেমন যেন সাদামাটা হয়েই রইল। পাস ক্লাবকে হারানো নিছক একটা ট্রফি জয় ছিল না। এর ব্যাপ্তিটা তার থেকে অনেক বেশি। সে ছিল ছিন্নমূল একটা জাতির ঘুরে দাঁড়ানোর লড়াই। দুর্ভাগ্যের বিষয়, ফুটবল ঐতিহাসিকরা এর আর্থ সামাজিক প্রেক্ষাপট সেভাবে তুলেই ধরলেন না। এমনকী যাঁরা বাম আন্দোলনের ইতিহাস লিখে গেছেন, তাঁরাও যেন পাসকে বাইপাস করে গেছেন।লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

গল্প: পজিটিভ

বিশ্বরঞ্জন দত্তগুপ্ত ‘‌সুখের আশ্রয়’‌ অ্যাপার্টমেন্টে একেবারে হুলুস্থুল কাণ্ড। ভয়াবহ করোনা রোগ সংক্রামক আবহে, খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে অ্যাপার্টমেন্টের প্রায় সব ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে। বৃদ্ধ অতুলবাবু ভয়ঙ্করভাবে আতঙ্কগ্রস্ত আর বেশ...

সপ্তপদীর সেই গানটা.‌.‌.‌

‌ভ্রমণ স্বরূপ গোস্বামী ৩১ জুলাই, রাত ১১ টা সে ভারী অদ্ভুত লোক। যা জিজ্ঞেস করি, সবেতেই ‘হাঁ সাব’। এমনকি পরস্পরবিরোধী দুই প্রশ্ন হলেও দুবারই শুনতে হবে, ‘হাঁ সাব’। হিসেবের কথা...

রঙিন জল ও হাস্যকর কিছু দাবি

কেন রঙিন জল, নানা ব্যাখ্যা ভেসে আসছে। কেউ বলছেন, রাসায়নিক মেশানো ছিল। কেউ বলছেন, এতে নাকি করোনার জীবাণু মেশানো ছিল। এইসব উদ্ভট দাবি নিয়ে কেউ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছেন, কেউ আবার হাইকোর্টে মামলা করছেন। নিজেদের হাস্যকর করে তুলতে রাজ্য বিজেপির জুড়ি নেই। এর ফলে, আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে। লিখেছেন উত্তম জানা।