মেদিনীপুরের এক ছোট্ট গাঁয়ের এক সরল শিশুর গল্প ,প্রথম জীবনে পড়তে না জানা এক নিরক্ষরের কবি হয়ে ওঠার গল্প ,আজীবন হাল ধরা এক কৃষকের গল্প ,জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতায় যার লেখনীতে বাংলার নদী মাঠ ক্ষেত বার বার ফিরে এসেছে যার কবিতা সমকালীন কাব্য জগতকে এক আলাদা মাত্রা দান করেছে সেই মাটির কবি বিনোদ বেরার নানান অজানা কাহিনি …………….
_ শোভন চন্দ ও অয়ন দাস
দারুণ সাড়া ফেলছে ‘স্মৃতিটুকু থাক’ বিভাগ। মনের ভেতর জমে থাকা অনেকদিনের কথা। বলতে পেরে কিছুটা হালকা হওয়া। ভুলস্বীকারে কোনও অন্যায় নেই, বরং এক সততা আছে। তেমনই সততার পরিচয় দিলেন তিমিরকান্তি পতি। পড়ুন। আপনারও এমন কোনও অনুভূতি থাকলে লিখে পাঠান।
শীত এলেই ওরা হাজির। বছরের পর বছর পরিযায়ী পাখিরা হাজির হয়ে যায় সাঁতরাগাছির ঝিলে। কেমন আছে সেই পরিযায়ীর দল? খোঁজ নিয়ে এলেন সংহিতা বারুই।
রাজ্যের নানাপ্রান্তে কতরকমের মেলা। ঢাউস সরকারি হোর্ডিং আর বিজ্ঞাপন। কিন্তু প্রাণের স্পর্শ কই? ঘুরে আসুন ডিসেরগড়ের ছিন্নমস্তা মেলা থেকে। দেখতে পাবেন, প্রাণের স্পর্শ কাকে বলে। মানুষের সমাগম কাকে বলে। বিস্তারিত জানতে হলে পড়ুন এই প্রতিবেদনটি।
অরণ্য সেন নির্জনে সমুদ্রে কাটাবেন? চোখ বুজে চলে যেতে পারেন হেনরি আইল্যান্ডে। একেবারে নির্ভেজাল নির্জনতা বলতে যা বোঝায়, ঠিক তাই। নামটা শুনে বিদেশ বিদেশ মনে হচ্ছে? পাশেই, দক্ষিণ ২৪ পরগনায়।...
উইক এন্ড ট্যুরিস্ট স্পট হিসেবে দিন দিন কদর বাড়ছে। আর তাই যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত হচ্ছে। ধর্মতলা থেকে প্রচুর বাস। দূরত্ব ১৩০ কিমি। ট্রেনে গেলে নামখানায় নেমে নদী পেরিয়ে আবার...
একবার গামছা পরেই ঢুকে পড়েছিলেন বিধানসভায়। হ্যাঁ, সুনীতি চট্টরাজ। নিঃশব্দেই চলে গেলেন। বাংলা কাগজেও বড় বেশি উপেক্ষিত থেকে গেলেন। বর্ণময় সেই মানুষটিকে নিয়ে অনেক অজানা কথা। উঠে এল স্বরূপ গোস্বামীর লেখায়।
শীত মানেই একের পর এক মেলা। হস্ত শিল্প থেকে সবলা, সরস থেকে সুখাদ্য। মেলা মানেই কি শুধু কলকাতা ? শুধু কলকাতা নিয়েই কি বাংলা ? জেলার দিকে একটু তাকানো যায় না? অনেক মেলা ঘুরে প্রশ্ন তুললেন অন্তরা চৌধুরী।
মোয়া মানেই উঠে আসে জয়নগরের নাম। দুটোই যেন সমার্থক। কিন্তু মোয়ার আসল রাজধানী মোটেই জয়নগর নয়। এই জয়নগর ব্র্যান্ডের আড়ালেই হারিয়ে গেছে বহরু। যাই যাই শীতের আমেজে সেই জয়নগর আর বহরু থেকে ঘুরে এলেন সংহিতা বারুই।
একদিকে বিকিয়ে যাওয়ার লাইন। অন্যদিকে নিঃশব্দ প্রতিবাদ। তাঁরাই হয়ে উঠতে পারেন প্রতিবাদের মুখ। কিন্তু তাঁদের কি আমরা চিনি ? এমনই এক বর্ষীয়াণ মহিলার নিঃশব্দ লড়াই উঠে এল স্বরূপ গোস্বামীর প্রতিবেদনে।