কোয়েস–‌ইমামি বুঝি সর্বহারা!‌

দুটি দলই তৈরি করেছে অভিজাতরা, দুটি দলের পিছনেই টাকা ঢেলেছে পুঁজিপতিরা, দুটি দলকেই সমর্থন করেছে খেটে খাওয়া মানুষ। এখানে স্তালিনগ্রাদ, ভিয়েতনাম, সর্বহারা কোথা থেকে আসে হে? এটা যদি সর্বহারার জয় হয়, আপনারা যদি বামপন্থী হন তাহলে নচিকেতাও বামপন্থী। সেও মমতার মধ্যে লেনিনকে দেখতে পায়। আব্দুর রাজ্জাক মোল্লাও বামপন্থী। সেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাঁচা চুলের মদ্দ ছেলে দেখতে পায়।

রক্ত দিয়ে সেদিন জীবন বাঁচিয়েছিলেন ফ্র‌্যাঙ্ক ওরেল

এক দেশের অধিনায়কের প্রাণ সংশয়। রক্ত দিতে এগিয়ে এলেন আরেক দেশের অধিনায়ক। একজন নরি কন্ট্রাক্টর, অন্যজন স্যার ফ্র‌্যাঙ্ক ওরেল। ৬২ বছর আগে, এই দিনে এমনই এক ঘটনা। রয়ে গেছে ক্রিকেটের লোকগাথা হয়ে। লিখেছেন সিকিম সেন।

কুস্তির আখড়ায়নেমে পড়েছে রাষ্ট্র

স্বরূপ গোস্বামী কুস্তিটা আসলে কার সঙ্গে কার?‌ মনে হতেই পারে, কুস্তি ফেডারেশনের নির্বাচনে কে জিতলেন, তাতে কুস্তিগিরদের কী যায় আসে!‌ যদি যায় আসেও, তাহলে কেউ পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন, কেউ খেলরত্ন...

হার্দিক ফের চোট পেলেপ্ল্যান ‘‌বি’‌ ভাবা আছে তো!‌

স্বরূপ গোস্বামী একদিকে দেশের মাটিতে চলছে বিশ্বকাপ। রোহিত শর্মার নেতৃত্বে ভারতকে বিশ্বজয়ী দেখার অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। ওদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের কর্তারা ভাবছিলেন অন্য কথা। দেশ বিশ্বকাপ খেলছে, তাতে তাঁদের কী?‌...

সরকারই যেন কুস্তি লড়তে নেমেছে

কুস্তিটা আসলে কার সঙ্গে কার?‌ মনে হতেই পারে, কুস্তি ফেডারেশনের নির্বাচনে কে জিতলেন, তাতে কুস্তিগিরদের কী যায় আসে!‌ যদি যায় আসেও, তাহলে কেউ পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন, কেউ খেলরত্ন ফিরিয়ে দিচ্ছেন।...

শেষ পাতা যেন শেষ পাতাতেই আটকে গেছে

একটা কথা প্রায়ই শোনা যায়। এখন নাকি মানুষ কাগজ পড়ে না। অভিযোগটা হয়তো আংশিক সত্যি। কিন্তু কাগজের পাতা তো বেড়েছে। আট পাতা থেকে ষোল বা কুড়ি পাতা হয়েছে। আনুপাতিক হারে তো খেলার জন্য চার বা পাঁচ পাতা বরাদ্দ থাকার কথা। সেটা কমতে কমে এক পাতায় নেমে এল কেন?‌ সত্যিই কি মানুষ পড়ছে না বলে খবর কমে যাচ্ছে?‌ নাকি উল্টোটা?‌ আকর্ষণীয় খবর থাকছে না বলে পাঠক আগ্রহ হারাচ্ছেন?‌

বেলাশেষেরভাঙা হাটে

স্বরূপ গোস্বামী মেসি কোথায় খেলবেন?‌ কত ডলার নেবেন?‌ সেই দর কে ঠিক করেন?‌ মেসি নিজে। সেই অঙ্ক শুনে কোনও ক্লাব আগ্রহ দেখাতে পারে, আবার নাও দেখাতে পারে। আবার সেই কোনও...

ভাঁড়ামো ছাড়া মোহন সচিব কি আর কিছুই বোঝেন না!‌

অজয় নন্দী নিত্য নতুন বায়নায় মোহনবাগান সচিবের কোনও জুড়ি নেই। সেই বায়না কতটা হাস্যকর, সেদিকে কোনও ভ্রুক্ষেপই থাকে না। যেভাবেই হোক, খবরে থাকতে হবে। টিভিতে মুখ দেখাতে হবে। কাগজে নাম...

বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে ছিলেন নীরবে

তখনও ফেসবুক ছিল না। নিজেকে জাহিরের তীব্র তাগিদও ছিল না। একে মফস্বল, তার ওপর বাংলা মাধ্যম। জন্মগত প্রতিভা নয়, ঘসে মেজে নিজেকে তৈরি করা। অশোক দাশগুপ্ত বা ধীমান দত্ত বা রূপায়ণ ভট্টাচার্যের মতো দুর্ধর্ষ লেখনি ছিল না। পার্থ রুদ্রর মতো এমন সাবলীল ইংরাজিও ছিল না। রূপক সাহা বা জয়ন্ত চক্রবর্তীদের মতো অভিজ্ঞতার সমৃদ্ধ ভাণ্ডারও ছিল না। আসলে, অরুণ সেনগুপ্ত জানতেন, তাঁর সীমাবদ্ধতা কোথায়!‌ তিনি জানতেন, তিনি কী পারেন। তিনি জানতেন, তিনি কী পারেন না। এই পরিমিতি বোধটা কজনের থাকে!‌

ছদ্মবেশী থেকে পুরোদস্তুর রিপোর্টার

ভার পড়ল অরুণ সেনগুপ্তর ওপর। সকাল হলেই প্র‌্যাকটিসে চলে যাওয়া। ভিড়ে মিশে যাওয়া। ফিরে এসে যা যা দেখলেন, সেগুলো বলা। সেগুলো শুনে কেউ একজন লিখে ফেললেন। আস্তে আস্তে নিজেও লিখতে শুরু করলেন। কর্তারাও অবাক। আজকালের লোক মাঠে আসছে না, অথচ, সব খবর পেয়ে যাচ্ছে কীভাবে?‌