মোদির আছে পাকিস্তান, বামেদের আছে মিডিয়া

অন্তত ভোটের বাস্তবতাটা মূলস্রোত মিডিয়া ওই বাম নেতাদের থেকে বেশি বোঝে, এটুকু তো প্রমাণ হল। ‌ মোদির যেমন নজর ঘুরিয়ে দিতে একটা পাকিস্তান দরকার হয়, কমরেডদেরও তেমনই বোধ হয় মিডিয়া দরকার হয়। এরপরেও কি আত্মসমীক্ষা হবে?‌ নাকি নিজেদের সমস্ত ব্যর্থতার দায় এবারও মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দেবেন? ‌

বুথ হারিয়ে গেছে, কথাও কি হারিয়ে যাবে?‌

প্রায় সব নেটওয়ার্কেই কথা বলার খরচ অনেক কমে গেছে। অনেকে তো দুশো টাকায় আনলিমিটেড ফ্রি কথা বলার সুযোগ করে দিচ্ছে। কারণ, তাঁরা জানেন, অফুরন্ত কথা বলার ছাড় দিলেও এ আধঘণ্টার বেশি কথা বলবে না।

সঠিক জায়গায় আলো ফেলেছেন ওসাকা

বেঙ্গল টাইমস প্রতিবেদন :‌ লতা মঙ্গেশকারের ফাংশান। ধরা যাক, হুকুম জারি হল, ফাংশানের পর তাঁকে প্রেস কনফারেন্স করতে হবে। না করলে তাঁকে গাইতে দেওয়া হবে না। সত্যিই যদি এমন শর্ত...

দুই মূর্খ প্রশাসকের জাঁতাকলে স্যান্ডউইচ এক বিদ্বান আমলা

অবসরের দিন হঠাৎ করে এভাবে কোনও আমলাকে দিল্লিতে বদলি করা যায়!‌ এ কী ধরনের অসভ্যতা!‌ অন্যদিকে, সেই ঘটনা নিয়ে আবার সেই তেড়েফুঁড়ে ঝগড়া করলেন আরও একজন। বুঝিয়ে দিলেন, তিনিও কম যান না। দুই তরফের এই খেউড়ে স্যান্ডউইচ হতে হয় আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো গুণী আমলাদের। লিখেছেন রক্তিম মিত্র।

বন্ধ হোক এই নাটুকে ভিডিও কনফারেন্স

জওহরলাল নেহরুর সঙ্গে কি বিধানচন্দ্র রায়ের কথা হত না?‌ ইন্দিরা গান্ধীর সঙ্গে কি জ্যোতি বসুর কথা হত না?‌ এমনকী আদবানি–‌বাজপেয়ীদের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যেরও কথা হয়েছে। সবসময় যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী একমত হয়েছে, এমনও নয়। কখনও কখনও চূড়ান্ত বিতর্কও হয়েছে। কিন্তু সেই কথোপকথন বেআব্রু হয়ে যায়নি। দৈনন্দিন কাগজের হেডলাইন হয়ে ওঠেনি। কারণ, দুপক্ষই ছিলেন শিক্ষিত, মার্জিত। তাঁরা জানতেন, প্রশাসন কীভাবে চালাতে হয়। তাঁরা জানতেন, প্রশাসন চালাতে গেলে একটা শিষ্টাচার মানতে হয়। সব কথা প্রকাশ্যে আনতে নেই। এই কথোপকথন নিয়ে সস্তা নাটক বা গ্যালারি শো করতে নেই।

দারুণ কাজ, কিন্তু সংযমটাও জরুরি

ধরা যাক, কারও বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে হবে। যাঁর বাড়িতে ওই কঠিন সময়ে অক্সিজেন পৌঁছে দিলেন, তিনি এমনিতেই মনে রাখবেন। কৃতজ্ঞ থাকবেন। তার জন্য অক্সিজেন সিলিন্ডারের গায়ে কাস্তে হাতুড়ি স্টিকার সাঁটিয়ে দেওয়া খুব জরুরি?‌

শূন্যের পরও ওরাই অক্সিজেন, লালবাহিনীকে লাল স্যালুট

তাঁরা রঙ দেখছেন না, দল দেখছেন না। বামেদের ছোঁয়া থেকে বঞ্চিত হয়নি বিজেপি থেকে তৃণমূল–‌ কোনও দলই। ঢাক পিটিয়ে এসব কাজের প্রচার করতেও হয়নি। ছবি তুলতেও হয়নি। মুখে মুখে ফিরেছে এই পাশে থাকার কথা। লকডাউনে এঁদের জন্য কোনও ছাড়েরও ব্যবস্থা করেনি সরকার। তবু ওরা খাওয়া দাওয়া ফেলে বলছে, আপনাকে চলে যেতে দেব না। কারণ, ‘‌ওরা কাজ করে।’‌ রেড ভলান্টিয়ারদের স্যালুট জানিয়ে লিখলেন কুণাল দাশগুপ্ত।

বিধান পরিষদ:‌ আবার এক অবাস্তব প্রতিশ্রুতি

ভোটে জেতার পর ক্যাবিনেটে এই প্রস্তাব পাশ হয়ে গেল। এমনভাবে চ্যানেলে বলা হল, এমনভাবে কাগজে লেখা হল, যেন বিধান পরিষদ হয়েই গেল। যেন আর কোনও বাধা রইল না। সর্বাধিক প্রচারিত কাগজের শিরোনামে ব্যবহার করা হল ‘‌ছাড়পত্র’‌ শব্দটি। যেন ক্যাবিনেটের ছাড়পত্রের জন্য বিষয়টি আটকে ছিল।

দলবদলুরা যদি অজয় দে–‌কে দেখে কিছু শিখতেন!‌

অজয় দে কি নিছকই একজন প্রাক্তন বিধায়ক!‌ শুধুই শান্তিপুর পুরসভার দীর্ঘদিনের পুরপ্রধান!‌ এর বাইরেও অন্য এক অজয় দে আছেন। যিনি দলবদলের পর উপনির্বাচনে দাঁড়িয়ে নতুন করে জিতে আসার হিম্মৎ দেখিয়েছিলেন। গত দশ বছরে এমন নজির আর কটা আছে!‌ দলবদলুরা যদি অজয় দে–‌কে দেখে কিছু শিখতেন!‌ লিখেছেন রক্তিম মিত্র।

এই অজ্ঞতা স্পিকারকে মানায়!‌

গ্রেপ্তার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতি বাধ্যতামূলক, এমন কোনও নিয়ম আছে নাকি?‌ জানা নেই তো। বিধানসভার ভেতরে কাউকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই স্পিকারের অনুমতি প্রয়োজন। কিন্তু অন্য সময় এই বাধ্যবাধকতা নেই বলেই জানি। গ্রেপ্তারের পর জানালেই হয়।