বারবার প্রতিভা পাটিলের নাম টেনে আনতে হয় কেন?‌

অমিত ভট্টাচার্য   তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। রাষ্ট্রপতি হিসেবে এনডিএ মনোনয়ন দিয়েছিল বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে। রাজনীতির বাইরের মানুষ। কিন্তু সবমহলেই শ্রদ্ধার পাত্র। অধিকাংশ বিরোধী দলও মেনে নিয়েছিল এই...

কপিলের ১৭৫ ও একটি নিষ্পাপ মিথ্যাচার

আচ্ছা, কপিলদেবের সেই ১৭৫ রানের ইনিংসটা দেখেছেন?‌ প্রশ্নটি একবার হাওয়ায় ভাসিয়ে দিন। তারপর দেখুন কীসব উত্তর আসে। কেউ বলবেন, ‘‌উফ, কী ব্যাটিংটাই না করেছিল। ওই ইনিংস কখনও ভোলা যায়!‌ ১৭ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। সেখান থেকে কপিলদেব কী ব্যাটিংটাই না করল।’‌ কেউ হয়ত বলবেন, ‘‌আমাদের বাড়িতে তখনও টিভি আসেনি। পাশের বাড়ির অমুক কাকুর বাড়িতে দেখেছিলাম। এখনও চোখের সামনে ভাসছে।’‌

‘রসুন’ সংস্কৃতির আসল জন্মদাতা কিন্তু হেমন্তই

আজ থেকে তিরিশ–‌চল্লিশ বছর আগে ছিল ক্যাসেটের জমানা। তখন প্রায় প্রতিটি বাঙালি বাড়িতে ‘‌লিজেন্ডস অফ গ্লোরি’‌ নামে একটি ক্যাসেট থাকত। সম্ভবত বাংলা গানের ইতিহাসে এটিই জনপ্রিয়তম ক্যাসেট। সলিল চৌধুরির সুরে, হেমন্ত মুখোপাধ্যায়েক কণ্ঠে দশটি গানের সংকলন। এই ক্যাসেটটি বাঙালির জীবনে ‘‌রসুন’‌ সংস্কৃতি সৃষ্টি করেছিল। লিখেছেন ময়ূখ নস্কর।

গানের মতোই মানুষটাও ছিলেন সোজাসাপটা

দীর্ঘদিন বম্বেতে একসঙ্গে কাজ করেছেন। খুব কাছ থেকে দেখেছেন হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিকে। তাঁর সুরে বেশি কিছু গানও গেয়েছেন হেমন্ত। সুরকার অমিত দাশগুপ্তর স্মৃতিচারণে উঠে এল অনেক অজানা দিক। চিনতে পারবেন অন্য এক হেমন্তকে।

জানা অজানা হেমন্ত

কখন প্রথম প্লে ব্যাক করেন? প্রথম কখন রেকর্ড বেরোয়? কতগুলো বাংলা ও হিন্দি ছবিতে সুর করেন? এমন নানা প্রশ্নের জবাব জানা অজানা হেমন্ত। সংকলনে সত্রাজিৎ চ্যাটার্জি।

যত দোষ দিলীপ ঘোষ!‌

মোদ্দা কথা, দিল্লির নেতারা চাননি এখান থেকে তৃণমূল সরে যাক। কেন চাননি, সে তাঁদের সমীকরণ। তাঁরা চেয়েছিলেন, কংগ্রেসকে কেন্দ্র করে বিরোধীরা যেন একজোট না হতে পারে। সেই কারণে কয়েকটা আঞ্চলিক দলকে অক্সিজেন দিতে হবে। সেই তালিকায় তৃণমূলও আছে।

ছেলেরা এতদিন অনলাইনে কী পড়েছে, অভিভাবকরা এবার বুঝলেন তো?‌

এই ছাত্ররাও বুঝছে না তারা নিজেদের কী ক্ষতি ডেকে আনছে। এইভাবে অনলাইনে ভুরি ভুরি নম্বর পেলেও সেই নম্বরের যে কোনও মূল্য থাকবে না, এই সহজ সত্যিটাও তারা বুঝছে না। পঞ্চাশ বছর পরেও সাতের দশকের সেই গণ টোকাটুকির কথা ওঠে। তাদের সেই ডিগ্রির পেছনেও সেই ‘‌অনলাইন’‌ কলঙ্ক থেকে যাবে।

ষোল বছরের ছোট্ট ছেলেটা কতকিছু শিখিয়ে দিয়ে গেল!‌

এই ছেলে কিনা বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েও চুপচাপ স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। কেউ জানতেও পারে না। সত্যি, ষোল বছরের এই ছোট্ট ছেলেটা আমাদের কতকিছু শিখিয়ে গেল!‌

ম্যাঞ্চেস্টার নয়, নবান্ন আর ইমামিই এঁদের ভবিতব্য

এই ইস্টবেঙ্গলের জন্য ম্যাঞ্চেস্টার ঠিক মানানসই নয়। এই কুয়োর ব্যাঙদের জন্য ইমামি আর নবান্নই ঠিক আছে।

তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়ের উন্নতি ঠেকায় কে!‌

২০১৬ থেকে ২১, ব্রাত্য বসু কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?‌ একটা সমীক্ষা হয়ে যাক। খোদ তৃণমূল নেতা ও কর্মীদের মধ্যেই সমীক্ষা হোক। নিশ্চিতভাবে বলা যায়, আশি শতাংশ ভুল উত্তর দেবেন। যাক, সেখান থেকে অন্তত ফের শিক্ষায় উত্তরণ ঘটেছে। এটুকুর জন্য কৃতজ্ঞতার ঋণ শোধ করতেই পারেন। তারই ফলশ্রুতি ওই বাংলা অ্যাকাডেমির পুরস্কার। তারই ফলশ্রুতি এই আচার্য ভূষণ।