আগে দেখা। পরে পড়া। ফলে, পড়তে গিয়ে দেখা ছবিটাই ভিড় করে। যেমন জটায়ুর কথা পড়তে গিয়ে মনে পড়ে সন্তোষ দত্তর কথা, সমাপ্তি পড়তে গিয়ে ভেসে ওঠে অপর্ণা সেনের মুখ। অস্তিত্ব আর অভ্যাসের সঙ্গে এভাবেই জড়িয়ে আছেন সত্যজিৎ রায়। তাঁকে মুগ্ধতা মাখানো খোলা চিঠি। লিখলেন অন্তরা চৌধুরী।
রাজস্থান হাইকোর্টের বিচারপতির রায় শুনে এত হাসাহাসির কিছু নেই। তিনি যেটা বলেছেন, এমন অনেজ আজগুবি তত্ত্ব তো আমরাও বিশ্বাস করি। তিনি তো ঠিকই বলেছেন, গোমুখ্যুদের জাতীয় পশু গরুই হওয়া উচিত। লিখেছেন অরুণোদয় সাহা।
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সবাই জানতে চাইছেন কৃতী ছাত্র–ছাত্রীদের কথা, তাদের অভিভাবকদের কথা। কিন্তু টিভির পর্দাজুড়ে মুখ্যমন্ত্রী। সারা দুপুর তাঁকে নিয়েই ব্যস্ত টিভি চ্যানেল। নিজের ঢাক তো সারা বছর পেটান। দু–একদিন একটু মুলতুবি রাখা যায় না! এই নিয়ে বিশেষ প্রতিবেদন বেঙ্গল টাইমসে।
শিক্ষামন্ত্রীর উপলব্ধি, কলকাতার ছেলেরা সোশাল সাইটে ব্যস্ত, তাই তাদের রেজাল্ট খারাপ। যেন জেলার ছেলেরা সোশাল মিডিয়া বোঝেই না! আর এতই যদি বুঝলেন, তাহলে স্কুল–কলেজে ঘটা করে ফ্রি ওয়াই ফাই চালু করছেন কেন? লিখেছেন রাহুল বিশ্বাস।।
যারা এত এত নম্বর পেল, তারা যথেষ্ট মেধাবী, এই নিয়ে কোনও সন্দেহ নেই। মেধাবী বলেই তারা সহজেই বোঝে, ডাক্তারের ওই সীমাহীন আয়ের উৎস কী। হ্যাঁ, তারপরেও তারা ডাক্তারই হতে চায়। সিস্টেম বদলের তাড়নায় নয়, সিস্টেমের সঙ্গে মিশে যাওয়ার তাড়নায়। লিখেছেন বৃষ্টি চৌধুরি।।
শিক্ষকদের মোবাইলের নেশা সংক্রমিত হচ্ছে ছাত্রদের মধ্যেও। অধিকাংশই মোবাইলে মগ্ন। মোবাইল ছাড়া দশ মিনিটও অনেকে থাকতে পারেন না। শিক্ষকরাই যদি এত আসক্ত হয়ে পড়েন, ছাত্রদের দোষ দিয়ে লাভ কী? লিখেছেন অমিত ভট্টাচার্য।।
কেরলে তো সরকার আছে। এত মন্ত্রী, বিধায়ক আছেন। লোকসভাতেও সাংসদ আছেন। রাজ্যসভার একটি আসন কি বাংলার জন্য ছাড়া যায় না? বাংলার নেতারা কি এই দাবিটুকুও জানাতে পারেন না? বেঙ্গল টাইমসের বিশেষ প্রতিবেদন।
চাই এমন একজন রাষ্ট্রপতি হোন, যাঁকে সারা দেশ শ্রদ্ধা করবে। যিনি দলমতের ঊর্ধ্বে উঠতে পারবেন। পনেরো বছর আগে একজন কালামকে পাওয়া গিয়েছিল। আজ কি তেমন কেউ নেই! লিখেছেন জগবন্ধু চ্যাটার্জি।
সত্যিই! দেশটার কী হল! এত বড় একটা দেশ। একশো তিরিশ কোটি জনসংখ্যা। অথচ, সেই দেশে একজন সর্বজনগ্রাহ্য রাষ্ট্রপতি পাওয়া যাচ্ছে না। এবার মনে হচ্ছে কাগজে বিজ্ঞাপন দিতে হবে। লিখেছেন দিব্যেন্দু দে।।
পাথর ছুঁড়ছেন শতরূপ ঘোষ। এমন একটি ছবি ছেপে কেউ কেউ তাঁকে সন্ত্রাসবাদী বানিয়ে দিলেন। তাঁরা নিজেরাই জানেন না, কতবড় উপকার করলেন। এক লহমায় অনেক অপবাদ মুছে গেল। ছবিটা যেন আশীর্বাদ হয়ে উঠল। লিখেছেন প্রসূন মিত্র।।