এভাবেই কত কালজয়ী গান তৈরি হয়েছে। কত ইতিহাস লুকিয়ে আছে সেইসব গানের পেছনে! এত বছর পরেও পুজো প্যান্ডেল থেকে বিয়েবাড়ি, রিয়েলিটি শো থেকে সিরিয়াল, মাঝে মাঝেই বেজে ওঠে সেইসব গান। ভাবতে গর্ব হয়, এইসব কালজয়ী গান আমার বাবা লিখেছেন! স্মৃতিচারণে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র পিয়াল বন্দ্যোপাধ্যায়।
বাংলা ছবিতে কিশোরের রবীন্দ্রসঙ্গীত! অনেকেই সত্যজিৎ রায়ের চারুলতার কথা বলবেন। কিন্তু তার অনেক আগে, লুকোচুরিতে তাঁকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিলেন স্বয়ং হেমন্ত। কিশোর-হেমন্ত যুগলবন্দির নানা অজানা দিক তুলে ধরলেন কুণাল দাশগুপ্ত।
কোন গানের জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে মনে রাখবেন? রবীন্দ্র সঙ্গীত ? বাংলা ছবির গান ? হিন্দি ছবির গান ? নাকি গণসঙ্গীত ? নাকি অসামানন্য সুরের জন্য? আসলে, হেমন্ত কখনই একটা নির্দিষ্ট ঘরানাতে আঁকড়ে থাকেননি। লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।
কখন প্রথম প্লে ব্যাক করেন? প্রথম কখন রেকর্ড বেরোয়? কতগুলো বাংলা ও হিন্দি ছবিতে সুর করেন? এমন নানা প্রশ্নের জবাব জানা অজানা হেমন্ত। সংকলনে সত্রাজিৎ চ্যাটার্জি।
বাস মালিকরাও তেমনি। যখন সরকারি বৈঠক, তখন নিজেদের দাবির কথা জোরের সঙ্গে বলতে পারছেন না। তখন সব ঘাড় নেড়ে শুনে নিচ্ছেন। পরে বলছেন, এই ভাড়ায় চালানো যাবে না। সেটা সরকারি বৈঠকে জোরের সঙ্গে বলতে পারেন না কেন? ফলে, প্রতিটি মিটিং থেকে কার্যত অশ্বডিম্ব প্রসব হয়।
লকডাউন নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল আগেই। এবার জুনের প্রথম সপ্তাহে এসে গেল আরও একটি ই–ম্যাগাজিন। এবার নির্দিষ্ট কোনও বিষয়কে সামনে রেখে নয়। এবারের ই ম্যাগাজিন কিছুটা পাঁচমিশেলি। লকডাউনের অবসরে...
তাঁদের যদি গ্রামে আলাদা রাখা যেত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। সেটা করা যায়নি। রাখলে টেস্ট করতে হবে। তাদের খাওয়া–দাওয়ার ব্যবস্থা করতে হবে। সরকার যথারীতি দায় এড়িয়ে গেছে। এত এত মানুষকে কাজের সন্ধানে রাজ্যের বাইরে যেতে হয়েছিল! এই সত্যিটা যদি বেরিয়ে আসে! তাহলে, ‘এগিয়ে বাংলা’র ফানুসটা চুপসে যাবে।
কী টিভি, কী কাগজ, সর্বত্রই এক অদ্ভুত উদাসীনতা। বেঙ্গল টাইমস তার সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। হেমন্তর জন্মদিনের আগেই প্রকাশিত হবে বিশেষ হেমন্ত সংখ্যা।
পঞ্চায়েতের কাজ কী, যাঁরা পঞ্চায়েত চালাচ্ছেন, তাঁদের কজন জানেন! গাজোয়ারি করে পঞ্চায়েত দখল করলে এরকম প্রধানই জুটবে। দলের শহুরে নেতা মন্ত্রীরাও বোঝেন না পঞ্চায়েত জিনিসটা আসলে কী। তাই মহুয়া, এখন ফেসবুকে আক্ষেপ ছাড়া আর কীই বা করতে পারেন! লিখেছেন রক্তিম মিত্র।
আমাদের সাহিত্যপ্রেমে যে ধুলো জমেছিল, সেই ধুলো অনেকটাই ঝেড়ে দিল। পাশাপাশি, অডিও বুকের ব্যাপারে যে নাক সিঁটকানো ব্যাপার ছিল, সেটাও অনেকটা কেটে গেছে। যাঁরা সাহিত্যপ্রেমী, অথচ অডিও বুক থেকে এখনও দূরে আছেন, তাঁরা চেষ্টা করে দেখতে পারেন। সাহিত্যের এই নতুন ধারাকে মুক্তকণ্ঠে স্বাগত জানান। লিখেছেন নিখিল সেন।