প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণে:‌ পায়ে পায়ে জঙ্গলে

সকাল সাড়ে নটা । রানিবাঁধ পার্টি অফিস থেকে বেরোলো দুটো গাড়ি। একটা বাসুদেব আচারিয়ার। আরেকটা আমাদের। পৌনে দশটা নাগাদ পোড়াডি মোড়। হঠাৎ দেখা গেল, জলপাই রঙের পোশাক পরা কিছু পুলিশ। পেছনে ধামসা মাদলের শব্দ। দূর থেকে একটা মিছিল এগিয়ে আসছে। আমরা তখন একটা চায়ের দোকানে। বাসুবাবু না হয় চিড়ে দই খেয়ে বেরিয়েছেন, আমাদের তো কিছুই জোটেনি। সারাদিন জুটবে, এমন গ্যারান্টিও নেই।

‌‘‌চোকার্স’‌ তকমা মুছিতেমুছিতেও মোছে না

স্বরূপ গোস্বামী বিশ্বক্রিকেটে সবথেকে বড় চোকার্স কারা?‌ জোর লড়াই বেঁধে যেতে পারে দুই দেশের মধ্যে। একটি অবশ্যই দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ডকেই বা বাদ দেবেন কীভাবে?‌ তারাও হুঙ্কার দিয়ে বলে চলেছে,...

ই বুক। মূলস্রোতের বাইরে।

সবিনয় নিবেদন আত্মবিস্মৃত জাতি হিসেবে বাঙালির বিশেষ একটা সুনাম আছে। সে অতীত ভুলে যেতেই বোধ হয় ভালবাসে। অবশ্য সবসময় স্মৃতিকে দোষ দিয়ে লাভ নেই। সে বেচারা কতটুকুই আর মনে রাখতে...

বৃদ্ধজনের ক্রুদ্ধসঙ্গীত

তোদের সময়ে তো ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতেই পারে না। তোদের সময়ে পাকিস্তান তো দুদুভাতু। আমাদের সময়টা ভেবে দেখ। বল করছে ইমরান, বল করছে লিলি, গার্নার। তাদের সামনে রবি শাস্ত্রী আর গাভাস্কার সারাদিন ঠুকুস ঠুকুস করছে। সেটাই তো আসল ক্রিকেট রে। রান তোলাটা বড় কথা নয়, স্টান্সটাই আসল, স্টাইল টাই আসল। তোদের সময়ে স্টাইল মানে তো বিরাট কোহলি গ্যালারিতে বউকে দেখে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। নিজের বউকে ফ্লাইং কিস দিবি তাতে স্টাইলেরর কী আছে রে?

এমন বিদায় কি প্রাপ্য ছিল কিউয়িদের!‌

বিশ্বক্রিকেটে সবথেকে বড় চোকার্স কারা?‌ জোর লড়াই বেঁধে যেতে পারে দুই দেশের মধ্যে। একটি অবশ্যই দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিউজিল্যান্ডকেই বা বাদ দেবেন কীভাবে?‌ তারাও হুঙ্কার দিয়ে বলে চলেছে, ‘‌হাম ভি...

রান জানতে চেয়ে লজ্জা দেবেন না

ওই জায়গা থেকে জয়ের স্বপ্ন দেখা সম্ভব ছিল না। অতিবড় আশাবাদী হয়েও সম্ভব ছিল না। কিন্তু উল্টোদিকে দাঁড়িয়ে থাকা ম্যাক্সি ভেবেছিল। প্রথমে আমরা একশোর গন্ডি পেরোলাম। তারপর দেড়শো। তখন ভাবছি, যাক কিছুটা মানরক্ষা হয়তো হবে। টেনেটুনে দুশো পর্যন্ত নিশ্চয় পৌঁছে যাব। তাহলেও লজ্জা কিছুটা কমবে। বলা যাবে, আমরা অন্তত লড়াই করেছি। গো হারান হারিনি। ম্যাক্সি কিন্তু তখনও বলে চলেছে, ‘‌ক্যাপ্টেন, তোমাকে রান করতে হবে না। তুমি শুধু একটা দিক ধরে রাখো, বাকিটা আমি সামলে দিচ্ছি।’‌

বেঙ্গল টাইমস। দীপাবলি সংখ্যা।

এক উৎসব যায়। অন্য উৎসব আসে।  বিজয়ার বিষণ্ণতা কাটিয়ে শুরু হযে যায় কাউন্টডাউন। কবে আসবে দীপাবলি। সবই ক্যালেন্ডারের নিয়মে বাঁধা। শারদ উৎসব দেরিতে হলে, দীপাবলিও দেরিতেই হয়। বেঙ্গল টাইমসও হাজির বৈচিত্রের...

‌এথিক্স কমিটির চেয়ারম্যানের সাংসদ পদ আগে খারিজ হোক

কী আলোচনা হল, বাইরে এসে বলে দিচ্ছেন। কে কী চিঠি জমা দিল, সেগুলো বাইরে ফাঁস হয়ে যাচ্ছে। মিডিয়ার কাছে পৌঁছে যাচ্ছে। এমনকী এথিক্স কমিটি কী সুপারিশ করতে চলেছে, সেই লিখিত বয়ানও পৌঁছে যাচ্ছে আদানির পোষ্য মিডিয়ার কাছে। মহুয়া নয়, এই গুণধর চেয়ারম্যানের আগে বিচার হওয়া দরকার। দেশের নিরাপত্তার জন্য মহুয়া নন, চেয়ারে বসে থাকা এই অপদার্থ লোকগুলো অনেক বেশি বিপজ্জনক।

অবশেষে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধল সুপ্রিম কোর্ট

নির্মল দত্ত তারিখ পে তারিখ। কথাটা খুব প্রচলিত। কোনও একটি হিন্দি ছবিতে প্রথম ব্যবহার হয়েছিল। তারপর যেন প্রবাদের চেহারা নিয়েছে। মূলত আদালতের দীর্ঘসূত্রিতা বোঝাতেই এই প্রবাদের ব্যবহার। জমে থাকা মামলার...