বৃদ্ধজনের ক্রুদ্ধসঙ্গীত
তোদের সময়ে তো ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতেই পারে না। তোদের সময়ে পাকিস্তান তো দুদুভাতু। আমাদের সময়টা ভেবে দেখ। বল করছে ইমরান, বল করছে লিলি, গার্নার। তাদের সামনে রবি শাস্ত্রী আর গাভাস্কার সারাদিন ঠুকুস ঠুকুস করছে। সেটাই তো আসল ক্রিকেট রে। রান তোলাটা বড় কথা নয়, স্টান্সটাই আসল, স্টাইল টাই আসল। তোদের সময়ে স্টাইল মানে তো বিরাট কোহলি গ্যালারিতে বউকে দেখে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। নিজের বউকে ফ্লাইং কিস দিবি তাতে স্টাইলেরর কী আছে রে?
