আমরা হলাম সেই মধ্যবিত্ত, যারা দিনরাত মন্ত্রীদের গালমন্দ করি। এদিকে, নিজের ছোট্ট সংসার চালাতে হিমশিম খেয়ে উঠি। এদিক সামলাতে গিয়ে ওদিকটা বেসামাল হয়ে যায়। ছেলের আবদার মেটাতে গিয়ে বউয়ের চাওয়াটার মূল্য দিতে পারি না। সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বের রাস্তায় হাঁটতে গিয়ে কত জানা–অজানা ঠোক্কর খেয়ে বসি। একটা ছোট্ট ভুলের খেসারত হিসেবে আরও কত ভুলকে ডেকে আনি। যাঁদের ‘দিন আনি দিন খাই’ অবস্থা, তাঁদের কথা বাদ দিন। যাঁরা মাস মাইনের চাকুরে, বাইরে থেকে দেখে যাঁদের আপাতভাবে সচ্ছল বলেই মনে হয়, তাঁদের সংসারে কখনও উকি দিযেছেন ? তাঁর আয় হয়ত মাসে তিরিশ হাজার টাকা। আমরা ভেবে নিই, মাস গেলে তিরিশ হাজার ঢুকছে, মাত্র তিনটি লোক, কী এমন খরচা! নিশ্চয় অনেক টাকা জমেছে। কিন্তু তাঁর যে নাভিঃশ্বাস উঠছে, সে খবর কজন রাখি! রাজ্য সরকারী কর্মী, কেন্দ্রের কর্মী, নিউক্লিয়ার ফ্যামিলি, যৌথ পরিবার, স্বামী–স্ত্রী দুজনের চাকরি, নিঃসন্তান, ছেলে–মেয়ে কলেজ পড়ুয়া। এমন নানা দম্পতির সঙ্গে কথা বলা হল। সংসারের খরচের ছবিটা একটু বোঝার চেষ্টা। আসুন, টুকরো টুকরো খরচের হিসেবগুলোয় একটু চোখ মেলানো যাক। সব জায়গায় খরচগুলো একরকম নয়। শহরের সঙ্গে আধা শহরের ফারাক আছে। ছোট পরিবারের সঙ্গে বড় পরিবারের ফারাক আছে। রুচি ও অভ্যেসগত কারণেও ফারাক অনেকটা বেড়ে যায়। কোনও খরচটা একেবারেই অনিবার্য। আবার কোথাও কোথাও হয়ত একটু লাগাম টানা যায়। বিষয় ধরে ধরে একটু আলোচনা করা যাক।
সোনিয়া মানে পরিবারতন্ত্র, দেখে দেখে ভাষণ দেওয়া। এমনটা তো অহরহ বলে থাকি। কিন্তু তার আড়ালে অন্য এক সোনিয়া গান্ধী, যিনি দু–দুবার হেলায় ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীত্ব। আমার দেশের কজন পেরেছেন ? এর পরেও তাঁকে বিদেশি বলে দূরে সরিয়ে রাখব ? সোনিয়ার সত্তরতম জন্মদিনে তাঁকে নিয়ে বিশেষ লেখা। লিখেছেন বৃষ্টি চৌধুরি।।
জয়ললিতা মারা গেলেন। আনন্দবাজারের প্রথম পাতা জুড়ে মমতা ব্যানার্জির লেখা। জয়ললিতাকে শ্রদ্ধা জানানোর থেকেও মমতাকে শ্রদ্ধা জানানোর তাগিদটাই যেন বেশি। অপেক্ষা করুন, এবার সরকারি বিজ্ঞাপন এল বলে। বেঙ্গল টাইমসের মিডিয়া সমাচার বিভাগে এই নিয়ে কলম ধরলেন জেমস হিকি।
মিডিয়া সমাচার। এই কলামে মিডিয়ার নানা আলোচনা। পাঠকের দৃষ্টি আকর্ষণ করা। এবারের বিষয় সুমন চট্টোপাধ্যায়ের অমিত্রাক্ষর। জয়ললিতাকে ঘিরে প্রশস্তির ভিড়ে একটু হলেও অন্যরকম বিশ্লেষণ। তাই নিয়ে আলোকপাত করলেন ঈশ্বর গুপ্ত।
সুনীল গঙ্গোপাধ্যায়ের অমরত্ব পাওয়া কবিতা, ‘তেত্রিশ বছর কাটল। কেউ কথা রাখেনি।’ গতকাল তেত্রিশ বছর কাটল বর্তমান সংবাদপত্রের। দেখা গেল, তারাও কথা রাখেনি। আগে ভগবান ছাড়া কাউকে ভয় করত না। এখন ভগবানের থেকেও বেশি ভয় করে মমতাকে। যে মানুষটা সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন, তিনি বরুণ সেনগুপ্ত। মিডিয়া সমাচার বিভাগে এই নিয়ে লিখলেন হরিশ মুখার্জি।।
সেনা পাঠিয়ে মোদি নাকি রাজ্যদখল করতে চাইছেন। ভারতী ঘোষদের মতো পুলিশ পাঠিয়ে জেলা দখল কে করেন ? রাজ্য ও কেন্দ্র দুই সরকারের ভূমিকার তুলনা করে লিখলেন রজত সেন।
বৃষ্টি চৌধুরি ছোট্ট একটি খবর। অনেক কাগজে আছে, অনেক কাগজে নেই। থাকলেও অনেকের নজর পড়েনি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চেন্নাইয়ে জয়ললিতার শেষকৃত্যে হাজির থাকতে চেয়েছিলেন। বিমানে রওনাও হয়েছিলেন। কিন্তু আবার দিল্লি...
এতদিন মুখে বলা হচ্ছিল ‘খুনের চেষ্টা’। এবার সেই পাইলটের নামে ‘খুনের চেষ্টা’র মামলাও রুজু হয়ে গেল! পাইলট নিজে মরে মুখ্যমন্ত্রীকে খুন করতে চেয়েছিলেন? গাঁজাখুরির একটা সীমা থাকে। যাঁরা ফলাও করে এই অভিযোগ ছাপছেন, গ্লোরিফাই করছেন, তাঁরাও বোধ হয় মেরুদণ্ড নবান্নে গচ্ছিত রেখেছেন। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
নন্দন থেকে রবীন্দ্র সদন। সব নাকি তিনি বানিয়েছেন। ফলাও করে সেই ফলক টাঙিয়েছেন। হাওড়া ব্রিজটাই বা বাকি থাকে কেন? একটু রঙ করে বা টুনি বাল্ব লাগিয়ে, সেখানেও বড় করে ফলক টাঙিয়ে দিন। লিখেছেন দিব্যেন্দু দে।।
বনধের অস্ত্র এখন অনেকটাই ভোঁতা। এমনিতেই যখন মানুষ বিভ্রান্ত, তখন নতুন করে বিভ্রান্তি ডেকে আনা কি খুব জরুরি ছিল? যাঁরা বামপন্থী বলে নিজেদের মনে করেন, তাঁরাও এই সিদ্ধান্তে হতাশ। লিখেছেন সত্রাজিত চ্যাটার্জি।।