মিডিয়া, তুমিও কি মেরুদণ্ড নবান্নে গচ্ছিত রাখিয়াছো?‌

এতদিন মুখে বলা হচ্ছিল ‘‌খুনের চেষ্টা’‌। এবার সেই পাইলটের নামে ‘‌খুনের চেষ্টা’‌র মামলাও রুজু হয়ে গেল!‌ পাইলট নিজে মরে মুখ্যমন্ত্রীকে খুন করতে চেয়েছিলেন?‌ গাঁজাখুরির একটা সীমা থাকে। যাঁরা ফলাও করে এই অভিযোগ ছাপছেন, গ্লোরিফাই করছেন, তাঁরাও বোধ হয় মেরুদণ্ড নবান্নে গচ্ছিত রেখেছেন। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

হাওড়া ব্রিজটাই বাকি থাকে কেন, সেখানেও ফলক বসিয়ে দিন

নন্দন থেকে রবীন্দ্র সদন। সব নাকি তিনি বানিয়েছেন। ফলাও করে সেই ফলক টাঙিয়েছেন। হাওড়া ব্রিজটাই বা বাকি থাকে কেন?‌ একটু রঙ করে বা টুনি বাল্ব লাগিয়ে, সেখানেও বড় করে ফলক টাঙিয়ে দিন। লিখেছেন দিব্যেন্দু দে।।

কমরেড, বাস্তবটাকে চিনতে শিখুন

বনধের অস্ত্র এখন অনেকটাই ভোঁতা। এমনিতেই যখন মানুষ বিভ্রান্ত, তখন নতুন করে বিভ্রান্তি ডেকে আনা কি খুব জরুরি ছিল?‌ যাঁরা বামপন্থী বলে নিজেদের মনে করেন, তাঁরাও এই সিদ্ধান্তে হতাশ। লিখেছেন সত্রাজিত চ্যাটার্জি।।