এমন অকপট স্বীকারোক্তি, এরপরেও ‘‌সততার প্রতীক’‌ বলবেন না?‌

সত্যের মহিমাই এমন, সে ঠিক বেরিয়ে আসে। অজস্র মিথ্যের জঞ্জাল থেকেও সে ঠিক উঁকি মারে। সারদা–‌কাণ্ডের আসল পান্ডাকে এতদিনে তিনি চিনিয়ে দিলেন। জনসভায় দাঁড়িয়ে এমন সত্যি কজন বলতে পারেন?‌ এরপরেও তাঁকে ‘‌সততার প্রতীক’‌ বলবেন না?‌ লিখেছেন সরল বিশ্বাস।।

বেড়ানোর কত অজানা কাহিনি কুণ্ডু স্পেশালে

বুক করা হত ট্রেনের পুরো কামরা। দেড়–‌দুমাসের লম্বা সফরে বেরিয়ে পড়া। রাঁধুনি তো থাকতই, সঙ্গে ধোপা–‌নাপিত। বেড়াতে গিয়েই প্রেম, বিয়ে। এমন কত অজানা কাহিনী কুণ্ডু স্পেশ্যালে। তাই নিয়ে বিশেষ প্রতিবেদন অয়ন দাসের।

এভাবে কেউ নিজের ব্যর্থতার বিজ্ঞাপন করে!‌

পাঁচ বছর আগে সারদা নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন মোদি। বলেছিলেন, প্রত্যেকের বিচার হবে। কী আশ্চর্য, পাঁচ বছর পরেও একই ভাঙা রেকর্ড। একই হুমকি। যে তদন্ত একমাসে হতে পারত, তা পাঁচ বছরে পাঁচ পার্সেন্টও এগোয়নি কেন?‌ এই ব্যর্থতার দায় কার?‌ কার নির্দেশে সিবিআই এতবছর ধরে শীতঘুমে রইল?‌ প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। লিখেছেন ধীমান দাশগুপ্ত।।

শুরু থেকেই ভরসা হারাচ্ছে সার্কিট বেঞ্চ

হয় বিমল গুরুংয়ে জামিন হত অথবা খারিজ হত। হয় তাঁকে প্রচারের অনুমতি দেওয়া হত অথবা হত না। তার বদলে ২২ এপ্রিল পর্যন্ত ঝুলিয়ে রাখা হল। তার আগেই পাহাড়ের ভোট হয়ে যাচ্ছে। এই ঝুলিয়ে রাখাটাই অনেক প্রশ্ন তুলে দিল। নিরপেক্ষতার প্রশ্নে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে গেল সার্কিট বেঞ্চ। লিখেছেন অলক ভট্টাচার্য।

কোলাহল থেকে দূরে, নির্জন এক পাহাড়ি গ্রাম

দূরে কোথাও নয়। ভিনরাজ্যেও নয়। এই বাংলাতেই। নিশ্চয় দার্জিলিং! না, ঠিক তাও নয়। তবে খুব কাছাকাছি। আর ভনিতা না করে নামটা বলেই দেওয়া যাক- তিনচুলে। নামটা চেনা চেনা লাগছে ? যাঁরা বেড়ানোর ব্যাপারে খুব খোঁজখবর রাখেন, তাঁরা হয়ত নাম শুনেছেন। যাঁরা শোনেনননি, তাঁদের হীনমন্যতায় ভোগার কিছু নেই। কারণ, বাংলার পর্যটন মানচিত্রে তিনচুলে তেমন বিখ্যাত নাম নয়।লিখেছেন রূপম রায়।

বাহিনী নেই?‌ ভোটে ডাকবেন না

পঞ্চায়েতে ভোটের নামে যা হয়েছে, চূড়ান্ত প্রশাসন। রাজ্যের কুড়ি ভাগ ভোটারও নিজের ভোট দিতে পারেননি। এরপরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে না?‌ যাঁরা বিরোধীতা করছেন, তাঁদের ধিক্কার জানাই। এভাবে ভোট করাতে চাইলে শিক্ষক, সরকারি কর্মচারীদের ডাকবেন না। গুন্ডামিতে সিলমোহর দেওয়া শিক্ষকদের কাজ নয়। লিখেছেন অর্ঘ্য দত্ত।

পলাতক গুরুংকেও এত ভয়!‌

যে মানুষটা দেড় বছর ধরে পাহাড়ে নেই, এমনকী রাজ্যেও নেই, তাঁকে আটকানোর এমন মরিয়া চেষ্টা?‌ যেসব মামলা বিমল গুরুংয়ের নামে আছে, সেই একই মামলা দেওয়া হয়েছিল বিনয় তামাংয়ের নামেও। সেই তামাংকে জিটিএ প্রধান করে জামাই আদরে রেখেছে সরকার। অথচ, গুরুংকে নামতে দেওয়া হচ্ছে না। ‘‌পলাতক’‌ এই নেতাকে এত ভয় কেন?‌ লিখেছেন অনিমেষ চৌধুরি।

বাহিনী কই?‌ বিজেপি–‌র সেই হুঙ্কার কোথায় গেল?‌

সারদা–‌নারদা তদন্তে চূড়ান্ত ব্যর্থ। এই দায় বিজেপিকেই নিতে হবে। ঠিক তেমনি, রাজ্যের সব বুথে যদি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা না করা যায়, সেটাও বিজেপি–‌রই চূড়ান্ত ব্যর্থতা। কেন পর্যাপ্ত বাহিনী নেই, এর জবাব বিজেপিকেই দিতে হবে।লিখেছেন নির্মল দত্ত।

প্লিজ, মিমি–‌নুসরতদের ক্ষমা করে দিন

মিমি–‌নুসরত বা মুনমুন–‌দেবের ওপর রাগ না দেখানোই ভাল। তাঁরা সত্যিই নির্বোধ। লোকসভা কী, একজন এমপি–‌র দায়িত্ব কী, তাঁরা সত্যিই বোঝেন না। এমনকী, তাঁরা যে এই কাজে চূড়ান্ত অযোগ্য, এই সহজ সত্যিটুকুও বোঝেন না। লোকসভায় জঙ্গিহানা যতটা নিন্দনীয়, এইসব অর্বাচীনদের পাঠানোও ততটাই অপরাধ। লোকসভা ছ্যাবলামি করার জায়গা নয়, এটা অন্তত বুঝিয়ে দেওয়া দরকার। লিখেছেন স্বরূপ গোস্বামী।

বহরমপুরে প্রার্থী দেওয়া খুব জরুরি ছিল?

প্রার্থী দিয়ে হয়ত পিছিয়ে আসতে হবে। তাহলে, জরুরি বৈঠক ডেকে প্রার্থীঘোষণা কেন?‌ সব আসনে জোট হয়নি বলে কংগ্রেসের জেতা আসনে তৃণমূলকে জেতানোর উদ্যোগ নেওয়া?‌ এর মধ্যে আর যাই হোক, বিচক্ষণতা নেই। লিখেছেন উত্তম জানা।