ফের বোঝা গেল, ফিরহাদ অনেক বেশি বিচক্ষণ
প্রথম দিনেই আসল সত্যিটা আঁচ করেছিলেন ফিরহাদ হাকিম। বুঝেছিলেন, এই ঝামেলা, এই হিংসা তৃণমূলকেই অনেক পিছিয়ে দেবে। যত হিংসাত্মক ঘটনা ঘটবে, ততই অক্সিজেন পাবে বিজেপি। এই সহজ সত্যিটা যদি মুখ্যমন্ত্রী বুঝতেন!
প্রথম দিনেই আসল সত্যিটা আঁচ করেছিলেন ফিরহাদ হাকিম। বুঝেছিলেন, এই ঝামেলা, এই হিংসা তৃণমূলকেই অনেক পিছিয়ে দেবে। যত হিংসাত্মক ঘটনা ঘটবে, ততই অক্সিজেন পাবে বিজেপি। এই সহজ সত্যিটা যদি মুখ্যমন্ত্রী বুঝতেন!
মেন্দাবাড়ি কোনও বিখ্যাত জায়গা নয়। বাংলার পর্যটন মানচিত্রে তাকে খুঁজেও পাবেন না। কোনও বহুজাতিক কোম্পানি এখানে হোটেল করতে এগিয়ে আসেনি। এমনকি সাধারণ মানের কোনও হোটেলও আপনি পাবেন না। কোনও ট্যুর অপারেটর আপনাকে মেন্দাবাড়ি নিয়ে যাবে না। শপিং মল তো দূরের কথা, চা খেতে চাইলে তেমন দোকানও বোধ হয় তিন কিলোমিটারের আগে খুঁজে পাবেন না। বিদ্যুতের আলো নেই। পাকা রাস্তা থেকে অনেক ভেতরে। ঘাস, জঙ্গল পেরিয়ে সে অনেকটা পথ। দশবার গেলেও রাস্তা গুলিয়ে যেতে পারে। বর্ষাকালে আপনার গাড়ি ঢুকবে, এমন নিশ্চয়তাও নেই। যদিও বা ঢুকল, হাতির পাল এসে অন্ধকারে পথ আগলে দাঁড়াতেও পারে। চাইলে হয়ত আরও অনেক অভিযোগের ফিরিস্তি পেয়ে যাবেন। তাই, আরও একবার ভেবে নিন, যাবেন কিনা। পর্যটনের লেখায় শুধু ভাল ভাল কথার ফিরিস্তি থাকে। এখানে এই নেই, সেই নেই, এসব লিখতে নেই। কিন্তু কী করব? মেন্দাবাড়িতে যে অনেককিছুই নেই। কিন্তু যা আছে, তা যে অনেক অনেক বেশি। তবে, তা সবাই অনুভব করতে পারবেন, এমন আশা না করাই ভাল। এটা অনুভব করতে গেলে প্রকৃতিকে ভালবাসতে হবে। প্রকৃতির প্রতি ভালবাসা না থাকলে, নির্জনতাপ্রিয় না হলে, আপনাকে শুধু অভিযোগের ফিরিস্তি দিয়ে যেতে হবে। তাই এই জায়গা শুধু তাঁদের, যারা অনেক ‘নেই’ এর সঙ্গে মানিয়ে নিতে পারেন। যাঁরা প্রাণভরে প্রকৃতিকে অনুভব করতে পারেন।
এত ভাল লেগেছিল, জমিই কিনে ফেলেছিলেন মহানায়ক। দিগন্তজুড়ে নীল জলাশয়। ওপারেই সবুজ পাহাড়। বেশি দূরে নয়, কাছেই আছে তোপচাঁচি। চাইলে ঘুরে আসতে পারেন। লিখেছেন অভিরূপ কুমার।
বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ— ওপেন ফোরাম। আসলে, পাঠকের মুক্তমঞ্চ। নাগরিক জীবনের নানা সমস্যার কথা উঠে আসতে পারে। থানা, হাসপাতাল, অফিস— কোথাও অকারণ হয়রানির শিকার হলে, সেই কথাও উঠে আসতে পারে। আপনাদের বিভাগ, আপনারাই এগিয়ে নিয়ে চলুন।
এই এনকাউন্টার নিয়ে এখন ধন্য ধন্য রব উঠবে। সেটাই স্বাভাবিক। কিন্তু বিচারের আগে এটাই যদি প্রবণতা হয়ে দাঁড়ায়, তখন দু হাত তুলে সমর্থন করতে পারবেন তো? এর জেরে জায়গায় জায়গায় আবার গণপিটুনির হিড়িক পড়ে যাবে না তো? বিচার ব্যবস্থার প্রতি, প্রশাসনের প্রতি কী পরিমাণ অনাস্থা তৈরি হচ্ছে, সেই আত্মসমীক্ষা কি হবে? ধন্য ধন্য রবে ভেসে না গিয়ে বিচার বিভাগ বরং আয়নার সামনে দাঁড়াক। লিখেছেন প্রসূন মিত্র।
বিধানসভার লাইব্রেরিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বই আনার দাবি উঠেছে। যুক্তিসঙ্গত দাবি। কিন্তু এই বিধানসভায় কজন বিধায়কের সেই বই পড়ার যোগ্যতা ও আগ্রহ আছে, সেটাও একটা বড় প্রশ্ন। বিধানসভার লাইব্রেরিটা কোনদিকে, কজন বিধায়ক চেনেন? লিখেছেন সরল বিশ্বাস।
সেই জুতা আবিষ্কারের কথাতেই আসি। ঘটা করে সংবিধান দিবস পালন করাটা নিতান্তই প্রহসন মনে হচ্ছে। যাঁরা সংবিধান রক্ষার নামে রোজ সংবিধান ভেঙে চলেছেন, তাঁদের বরং বোঝানো হোক, সংবিধানে কী করা যায় আর কী করা যায় না। তাঁরা বুঝলেই যথেষ্ট। সারা দেশকে বোঝানোর কোনও দরকার নেই। লিখেছেন আলি ইমরান (ভিক্টর)।
হলে হাতে গোনা কয়েকজন দর্শক। কী আর করা যাবে! ভাল কাজের কদর করার লোক সবসময়ই একটু কম। আশা করা যায়, পরিচালক হতাশ হবেন না। চিত্রনাট্যকার শ্রীজাতও অনেক সম্ভাবনাকে উস্কে দিয়ে গেলেন।লিখেছেন ইন্দ্রনীল দত্ত।
বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন। জমজমাট পাহাড় সংখ্যা। বাংলার নানা পাহাড়ের কথা যেমন আছে, তেমনই আছে ভিনরাজ্যের পাহাড়ও। সেইসঙ্গে বাড়তি পাওনা পড়শি দেশ ভুটান। ডাউনলোড করে দ্রুত পড়ে ফেলা যায়।