এবার বইমেলা সংখ্যা
বইমেলাকে ঘিরে থাকবে আকর্ষণীয় ফিচার। নতুন বইয়ের কথা যেমন থাকবে। তেমনি থাকবে বইমেলার নানা অজানা দিক। সঙ্গে অবশ্যই স্মৃতিচারণ। বইমেলাকে ঘিরে নানা মজার গল্প।
বইমেলাকে ঘিরে থাকবে আকর্ষণীয় ফিচার। নতুন বইয়ের কথা যেমন থাকবে। তেমনি থাকবে বইমেলার নানা অজানা দিক। সঙ্গে অবশ্যই স্মৃতিচারণ। বইমেলাকে ঘিরে নানা মজার গল্প।
শুভেন্দুর মনে হয়েছিল, নেতাজির ছবির পাশে তাঁর ছবি বেমানান। হয়ত অসভ্যতাও। তাই তিনি খুলে ফেলতে নির্দেশ দিয়েছিলেন। কারও কারও মনে হয়, তিনি নেতাজির থেকে কম কীসের? তিনি হয়ত নেতাজির থেকেও জনপ্রিয়। তাই তাঁর ছবি নেতাজির থেকেও বড় হয়ে যায়।শুভেন্দু শুধু উদ্যোক্তাদের বার্তা দেননি। সেই বার্তা হয়ত আরও কাউকে কাউকে দিতে চাইলেন।
শিক্ষামন্ত্রী দলের ধর্নায় গেছেন। তাঁকে খুশি করতে উপাচার্যরাও ছুটলেন। দন্ত বিগলিত করে বসে গেলেন তাঁর দুপাশে। কোথায় যেতে হয়, কোথায় যেতে নেই, এই ন্যূনতম বোধটুকুও নেই, তাঁরা কিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হবু রাজা গবু মন্ত্রীদের ঠিক খুঁজে নেন। এরকম শিক্ষামন্ত্রী হলে এরকম উপাচার্যই আমাদের ভবিতব্য। লিখেছেন সরল বিশ্বাস।
মোহনবাগান নামের আগে অন্য নাম কি আগে ছিল না? মদ কোম্পানির নাম থাকতে পারে, এটিকে থাকলেই যত দোষ! সঞ্জীব গোয়েঙ্কা জানেন, মোহনবাগান নামের ওজন কতটা। তাই অকারণ জার্সি বা লোগো বদলানোর রাস্তায় তিনি হাঁটবেন না। এই পরিবর্তনকে খোলা মনে মেনে নিতে আপত্তী কীসের? লিখেছেন সবুজ সরখেল।
উঠল বাই, ভুটান যাই। কিছুটা এভাবেই ডুয়ার্স থেকে ভুটানে হানা। কয়েক ঘণ্টার ঝটিকা সফর। অল্প খরচেই বিদেশ ভ্রমণের রোমাঞ্চ। সেই অনুভূতি মেলে ধরলেন অন্তরা চৌধুরি।
ক্লাবে স্পন্সর ছিল না। অবশেষে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আরপিজি গোষ্ঠী। এই চুক্তির পেছনে বড় অবদান টুটু বসুর। এবার তাঁকে ফের সভাপতি হিসেবে ফিরিয়ে আনা হল।
সরকার নামক বস্তুটি আপাতত চোখ বন্ধ করেই থাকবে। লটারি কোম্পানিগুলো জানে, কীভাবে ফাঁদ পাততে হয়। এখন এখানে–সেখানে দু চারজন কোটিপতি হবেন। কাগজে ঢালাও বিজ্ঞাপন চলছে। ফলে, এইসব খবরও কাগজে, চ্যানেলে গুরুত্ব পাবে। আর কোথায় কোথায় কী কী প্রণামী দিতে হয়, সেটাও বিলক্ষণ জানা আছে। নিঃশব্দে পকেট খালি হচ্ছে মধ্যবিত্ত আর প্রান্তিক মানুষের। আস্তে আস্তে তা মহামারির চেহারা নেবে।
আসুন, জমিয়ে একটা শীতঘুম দেওয়া যাক। লিখেছেন অজয কুমার।
রাজ্যসভায় বড় চমক দিতে পারে তৃণমূল। এই রাজ্য থেকে হয়ত রাজ্যসভায় যেতে পারেন প্রশান্ত কিশোর। যদিও আপাতত বিষয়টি নিছক জল্পনার স্তরে আছে। তৃণমূলে আলোচনা করে সিদ্ধান্তের রেওয়াজ নেই। নেত্রীর ইচ্ছেই এখানে দলের সিদ্ধান্ত। দলের একটি অংশ মনে করছে, এবার মনোনয়ন দেওয়া হতে পারে প্রশান্ত কিশোরকে।
ফোন করে ডাকলেন। ইন্টারভিউ দিলেন। কিন্তু কিছুতেই ছবি তুলতে দিলেন না। কেমন ছিল সেই ইন্টারভিউ? লিখেছেন স্বরূপ গোস্বামী।।
এই পরিস্থিতিতে কী করা উচিত? আর কোনও দ্বিধা নয়। সব জড়তা ভেঙে, সব ছুৎমার্গ বিষর্জন দিয়ে এখনই চূড়ান্ত করা হোক সীতারাম ইয়েচুরির নাম। লিখেছেন প্রসূন মিত্র।