ধরা যাক, কারও বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে হবে। যাঁর বাড়িতে ওই কঠিন সময়ে অক্সিজেন পৌঁছে দিলেন, তিনি এমনিতেই মনে রাখবেন। কৃতজ্ঞ থাকবেন। তার জন্য অক্সিজেন সিলিন্ডারের গায়ে কাস্তে হাতুড়ি স্টিকার সাঁটিয়ে দেওয়া খুব জরুরি?
তাঁরা রঙ দেখছেন না, দল দেখছেন না। বামেদের ছোঁয়া থেকে বঞ্চিত হয়নি বিজেপি থেকে তৃণমূল– কোনও দলই। ঢাক পিটিয়ে এসব কাজের প্রচার করতেও হয়নি। ছবি তুলতেও হয়নি। মুখে মুখে ফিরেছে এই পাশে থাকার কথা। লকডাউনে এঁদের জন্য কোনও ছাড়েরও ব্যবস্থা করেনি সরকার। তবু ওরা খাওয়া দাওয়া ফেলে বলছে, আপনাকে চলে যেতে দেব না। কারণ, ‘ওরা কাজ করে।’ রেড ভলান্টিয়ারদের স্যালুট জানিয়ে লিখলেন কুণাল দাশগুপ্ত।
আইপিএল আয়োজন করতে কোনও দেশই পিছিয়ে যাবে না। যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশ বোঝে আইপিএলের গুরুত্ব কতটা। বাণিজ্যিক সাফল্য তো আছেই। সেইসঙ্গে একটা ঠিকঠাক আইপিএল আয়োজন মানে সেই মাঠের টিআরপি অনেক বেড়ে যাওয়া। অন্যান্য ম্যাচ আয়োজনের ব্যাপারে একলাফে অনেকটা এগিয়ে যাওয়া।
ভোটে জেতার পর ক্যাবিনেটে এই প্রস্তাব পাশ হয়ে গেল। এমনভাবে চ্যানেলে বলা হল, এমনভাবে কাগজে লেখা হল, যেন বিধান পরিষদ হয়েই গেল। যেন আর কোনও বাধা রইল না। সর্বাধিক প্রচারিত কাগজের শিরোনামে ব্যবহার করা হল ‘ছাড়পত্র’ শব্দটি। যেন ক্যাবিনেটের ছাড়পত্রের জন্য বিষয়টি আটকে ছিল।
অজয় দে কি নিছকই একজন প্রাক্তন বিধায়ক! শুধুই শান্তিপুর পুরসভার দীর্ঘদিনের পুরপ্রধান! এর বাইরেও অন্য এক অজয় দে আছেন। যিনি দলবদলের পর উপনির্বাচনে দাঁড়িয়ে নতুন করে জিতে আসার হিম্মৎ দেখিয়েছিলেন। গত দশ বছরে এমন নজির আর কটা আছে! দলবদলুরা যদি অজয় দে–কে দেখে কিছু শিখতেন! লিখেছেন রক্তিম মিত্র।
ঢাক ঢোল পিটিয়ে নিজের অক্ষমতার কথাই প্রচার করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনার কারণে চলতি বছর কেন্দ্রীয় দুটি বোর্ড তাদের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। সিবিএসই আর আইসিএসই–র একাদশ শ্রেণির ক্লাসও শুরু হয়ে গেছে। কোভিডের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্ট সময় মাধ্যমিক পরীক্ষা নিতে পারেনি।
গ্রেপ্তার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতি বাধ্যতামূলক, এমন কোনও নিয়ম আছে নাকি? জানা নেই তো। বিধানসভার ভেতরে কাউকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই স্পিকারের অনুমতি প্রয়োজন। কিন্তু অন্য সময় এই বাধ্যবাধকতা নেই বলেই জানি। গ্রেপ্তারের পর জানালেই হয়।
বাকিরা হাত পেতে টাকা নিলেন। যা পেলেন, তাই নিলেন। একমাত্র হাকিমবাবু নিলেন না। বললেন, এই টাকা আমরা নিলে ছোট ছেলেরা কী নেবে? বুঝিয়ে দিলেন, মাত্র পাঁচ লাখে তাঁকে কেনা যায় না। তাঁর এই মহানুভবতা ও স্বার্থত্যাগকে বাঙালি বুঝল না। এই আকালে বাঙালির মর্যাদা তিনিই রক্ষা করলেন। তাঁকে খোলা চিঠি লিখলেন স্বরূপ গোস্বামী।।
ইচ্ছে হল, একঝলক গ্রাম দেখার। গ্রামে রাত কাটানোর। জঙ্গলের মাঝে গ্রামের আমেজ পেলে মন্দ কী? আবার শহুরে সাচ্ছন্দ্যও আছে। ঘুরে আসতেই পারেন জয়পুরের বনলতা রিসর্টে।
ছ বছর ঘুমিয়ে থেকে হঠাৎ জেগে উঠলে প্রশ্ন তো উঠবেই। মুখ্যমন্ত্রী ধর্না দিতে চলে যাচ্ছেন। মন্ত্রীরা বিচারপতিকে চমকাতে চলে যাচ্ছেন। হাপ থেকে মাঝারি নেতারা নিজাম প্যালেসের বাইরে লোক জড়ো করছেন। এত সাহস এরা পায় কোত্থেকে? পায়, কারণ, এঁরাও জানেন, সিবিআই নামক বস্তুতি একটি নিষ্কর্মার ঢেকি ছাড়া কিছু নয়।