হাতিকে বোকা বানানো এতই সহজ!‌

কৌশিক রায়

রেলকর্তারা ভেবেছিলেন, হাতিকে সহজেই বোকা বানিয়ে ফেলবেন। দেখা গেল, ফল হল উল্টো। হাতি বুঝিয়ে দিল, তারা অনেক বেশি বুদ্ধিমান।

ডুয়ার্সে রেলে হাতি কাটা পড়ার ঘটনা মাঝে মাঝেই ঘটে। একটি উপায় বের করেছিলেন রেলকর্তারা। ঠিক করেছিলেন, লেভেল ক্রসিংয়ে একটি মাইকে মৌমাছির গুঞ্জন বাজানো হবে। সেই আওয়াজ শুনলে হাতি পালিয়ে যাবে। বেশ ঘটা করে সেটি প্রচারও করেছিলেন রেলকর্তারা।

ফল কী হল?‌ রেলসূত্রেই জানা যাচ্ছে, হাতি প্রথম প্রথম ওই আওয়াজ শুনে থমকে দাঁড়াত। কেউ কেউ পালিয়েও যেত। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এই চালাকি হাতির দল ধরে ফেলেছে। এখন মৌমাছির আওয়াজকে তারা আর পাত্তাই দিচ্ছে না। আপন মনে লাইন পারাপার করছে।

hati3

হাতি বিশারদদের ব্যাখ্যা, হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বারবার তাকে বোকা বানানো সম্ভব নয়। মানুষের চালাকি সে ঠিক ধরে ফেলে। আগে, আসামেও এই পদ্ধতি নেওয়া হয়েছিল। কদিন পরেই হাতি ব্যাপারটা ধরে ফেলে। এখন আর মৌমাছির গুঞ্জন বাজানো হয় না। ডুয়ার্সেও অনেক জায়গায় আর গুঞ্জন বাজানো হচ্ছে না। রেলকর্মীদের ব্যাখ্যা, হাতি যদি বুঝেই গেল, তাহলে আর বাজিয়ে কী লাভ!‌ তবে, এত তাড়াতাড়ি যে হাতির দল ব্যাপারটা বুঝে ফেলবে, এটা ভাবতে পারিনি।

Previous post নিজের নিয়ম নিজেই মানছেন না মুখ্যমন্ত্রী!‌
Next post হায় রে!‌ আই এফ এ–‌র সংবিধানই বদলে ফেলতে হল!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *