তসলিমাকে হজম করা এই অর্বাচীনদের কম্ম নয়

তাই যাঁরা উল্লসিত হচ্ছেন, যাঁরা এই সুযোগে আরও একবার বামেদের গাল পেড়ে নিচ্ছেন, তাঁরা বোধ হয় তসলিমার একটি বইও পড়েননি। ধর্মীয় হিংসা ছড়ানোই যাঁদের হাতিয়ার, তসলিমাকে হজম করা তাঁদের কম্ম নয়।

বাতিল লেখা থেকেই ছবি বানালেন তরুণ মজুমদার

তাঁর কাহিনী নিয়ে একের পর এক ছবি তৈরি হয়েছে। মুম্বইয়ে নিজেও লিখেছেন একের পর এক চিত্রনাট্য। সেগুলো থেকে সেই সময়ের হিট হিন্দি ছবি তৈরি হয়েছে। কিন্তু নিজের ১৬ বছর বয়সে লেখা গল্প নিয়ে ছবি হতে পারে, কখনই ভাবেননি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

এক ঘণ্টায় বিরিয়ানি আসে, বই তো আসে না

উত্তম জানা কয়েক বছর আগেও যা ভাবা যেত না, আজ তা কত সহজে আয়ত্বে এসে গেছে। কোনও একটা অ্যাপে আপনি খাবারের অর্ডার দিলেন। আধ ঘণ্টার মধ্যে তা আপনার দরজায় হাজির।...

তিনহাজারি ভাণ্ডার সবাই কেন পাবেন?‌

এত মহিলাকে যে তিন হাজারি অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া সম্ভব নয়, এই সত্যিটা তখন ইচ্ছে করেই উহ্য রাখা হয়েছিল। নিশ্চিতভাবেই অনেকে আশাহত হয়েছেন। এখন ভোট হলে রাগে তাঁরা হয়তো উল্টোদিকের বোতাম টিপবেন। তবু বলব, সরকারের সিদ্ধান্ত অপ্রিয় হলেও সময়োচিত।

গল্প:‌ হারায়ে খুঁজি

সৌর্য সিনহা ডুয়ার্সের আকাশে ভোরের নরম আলো। পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা তখনও পুরোপুরি সরেনি। রাজাভাতখাওয়ার ছোট্ট স্টেশনটা যেন অন্য এক সময়ের গল্প বলে। সবুজে ঘেরা, প্রায় নির্জন, দূরে...

কালো মানুষদের লড়াইকে কুর্নিশ

একে একে সেমিফাইনালের আগেই সবাই দেশে ফেরার বিমান ধরল। নটি দেশ উঠে এল। শেষপর্যন্ত একটি দলও সেমিফাইনালের আঙিনায় এল না!‌ শুরুর দুরন্ত চমক শেষের দিকে ধরে রাখা গেল না কেন?‌

বাংলা সাহিত্যের সিধু জ্যাঠা

নাম হয়ে গেছে সাহিত্যের গুগল। কেউ কেউ বলেন সিধু জ্যাঠা। একটা বই, একসঙ্গে এতকিছুর সন্ধান দিতে পারে!‌ যাঁর আছে, তাঁর কাছে এটি অমূল্য সম্পদ। যাঁর নেই, তিনি জানেনও না, কতকিছু থেকে তিনি বঞ্চিত।

মারাদোনার গায়ে নামাবলী!‌

স্বরূপ গোস্বামী রাতে বিশ্বকাপ ফাইনাল। আর সকালে চমকে দেওয়ার মতো একটা ছবি। দিয়েগো মারাদোনার গায়ে নামাবলি!‌ তাতে লেখা ‘‌হরে রাম, হরে কৃষ্ণ!‌’‌ এখনকার দিনে হলে নির্ঘাত বলা হত, এ আই...

আজীবন গর্ব করে বলব,আমাদের একটা সানি ছিল

আইপিএল জমানায় বেড়ে ওঠা এই প্রজন্মকে বোঝানো যাবে না, সুনীল গাভাসকার ঠিক কোন জাতের ক্রিকেটার ছিলেন। তাঁরা হয়ত উইকিপিডিয়া খুলবে। দেখবে ১২৫ টেস্ট, ১০১২২ রান, ৩৪ শতরান। তারপর বলবে, দশ হাজার রান তো অনেকেরই আছে। ১২৫ টেস্ট তো অনেকেই খেলেছেন। বলেই থামবে না, দশ হাজার কতজনের আছে, সেই তালিকাও গড়গড় করে বলে যাবে। এই জন্যই নেভিল কার্ডাস নামক লোকটা স্কোরবোর্ডকে আস্ত একটা গাধা বলেছিলেন।